Jahirul Hasan
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

ব্রাজিলিয়ান কাপ থেকে বিদায়ের রাতে চোটে পড়ে মাঠের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন নেইমার। তাঁর অভিযোগ, খেলার অনুপযোগী মাঠের কারণেই শারীরিকভাবে বাড়তি চাপ নিতে হয়েছে সান্তোসের খেলোয়াড়দের। তবে নেইমারের সেই অভিযোগকে খুব একটা আমলে নেয়নি প্রতিপক্ষ পালমেইরাস। বরং নিজেদের মাঠের প্রশংসা করে ব্রাজিলিয়ান তারকাকে পাল্টা খোঁচা দিয়েছে ক্লাবটি।

বুধবার ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পালমেইরাসের সঙ্গে গোলশূন্য ড্র করে সান্তোস। প্রথম লেগে ৩-০ গোলে হেরে যাওয়ায় দুই ম্যাচ মিলিয়ে একই ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় নেইমারের দল।

তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় আসে সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোর বেহাল অবস্থা। ম্যাচের প্রথমার্ধেই চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার। একই সময়ে চোটে পড়েন সান্তোসের উইঙ্গার আলভারো বারেয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমো। মাঠ ছাড়ার সময় নেইমারকে কাঁদতেও দেখা যায়।

পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। তিনি দাবি করেন, ম্যাচের ঠিক আগের দিন মাঠে কাজ করায় পুরো মাঠ গর্তে ভরা ছিল। তাঁর ভাষায়, প্রতিপক্ষের পাশাপাশি নিজেদের মাঠের বিরুদ্ধেও লড়তে হয়েছে তাদের।

নেইমার আরও বলেন, মাঠের খারাপ অবস্থার কারণে খেলোয়াড়দের বাড়তি শারীরিক শক্তি ব্যয় করতে হয়েছে। প্রথমার্ধেই তিনজন খেলোয়াড় চোট নিয়ে মাঠ ছাড়ায় তিনি বিস্মিত নন বলেও মন্তব্য করেন সান্তোস তারকা।

নেইমারের এমন অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা জবাব দেয় পালমেইরাস। নিজেদের নুব্যাঙ্ক পারকের মাঠের নিয়মিত পরিচর্যার কথা তুলে ধরে ক্লাবটি জানায়, তাদের মাঠের ঘাস সব সময় সমান ও গর্তমুক্ত থাকে। এতে খেলোয়াড়েরা নিরাপদে দৌড়াতে পারেন বলেও দাবি করে তারা।

পালমেইরাস আরও খোঁচা দিয়ে জানায়, গত পাঁচ বছরে সিরি আ-তে তাদের খেলোয়াড়েরা সবচেয়ে কম চোটে পড়ার পেছনে ভালো মাঠেরও ভূমিকা রয়েছে।
সবশেষে নেইমারের অভিযোগের জবাবে পালমেইরাসের মন্তব্য, বাজে মাঠের একমাত্র সমাধান হলো একটি ভালো মাঠ তৈরি করা।

এদিকে লিগে সান্তোসের অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। দলটি বর্তমানে ১৪ নম্বরে রয়েছে এবং অবনমন অঞ্চল থেকে তাদের ব্যবধান মাত্র চার পয়েন্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

1

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

2

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

3

ইতালি দলে পিরলোর নিয়োগে নতুন মোড়

4

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টাইন তারকা, ভবিষ্যত নিয়

5

ভারতের গোয়ার গ্রুপে বাংলাদেশের ফর্টিজ

6

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

7

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

8

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

9

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়তে পারে

10

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

11

একাদশে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম

12

জাকারবার্গকে তিনদিনের আলটিমেটাম ভারতের

13

শিক্ষাকে দক্ষতা ও কর্মসংস্থানে রূপান্তরই সরকারের মূল লক্ষ্য:

14

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরের স্কুলে বেরোবি রোভার স্কাউটের

15

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

16

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

17

ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বু

18

মেসিকে আরেকবার ফেরাতে চাইছে আর্জেন্টিনা

19

কাউন্টিতে খেলার এনওসি পাননি শরীফুল

20