Jahirul Hasan
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি


শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মানবতার আলো ফাউন্ডেশন (এমএএফ)-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মানবতার আলো ফাউন্ডেশনের সভাপতি শেখ মোহাম্মদ ইয়াছিনের এ র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

এ সময় অংশগ্রহণকারীরা“আপনার চারপাশ রাখুন সাফ, ডেঙ্গু ছড়াবে না এক ধাপ”, “ময়লা-আবর্জনা দূর করি, সুস্থ-সুন্দর শহর গড়ি”, “আজকের পরিচ্ছন্নতা, আগামীকালের সুস্থতা” এবং “পরিচ্ছন্ন শহর, সুস্থ জীবন— মানবতার আলোর অঙ্গীকার।”সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন। 

পরে মানবতার আলো ফাউন্ডেশনের সভাপতি শেখ মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে র‍্যালি শেষে বক্তব্য রাখেন শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার
ডা. কাওসার হোসেন, শরীয়তপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মকর্তা আব্দুল কুদ্দুস পাহাড় এবং সংগঠনের সহ-সভাপতি নাজমুল হাসান রনি।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পরিষ্কার পানিই এডিস মশার প্রধান প্রজননস্থল। তাই নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্

1

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্

2

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

3

জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোন অংশে কম নয়: রিজভী

4

সাফ থেকে শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান

5

বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার, থালাপতি বিজয়ের জন্য স্বস্তি

6

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

7

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

8

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

9

ছক্কা মেরেও ফাইনাল নিয়ে কুলাসেকারার সঙ্গে কথা বলেননি ধোনি

10

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

11

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার

12

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতি

13

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

14

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগিরই ঢাকা সফরে

15

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

16

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

17

দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, বৃষ্টির দাপট অব্যাহত থাকার আভাস

18

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

19

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার

20