Jahirul Hasan
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের দাবিতে ক্রিকেট কিংবদন্তিদের চিঠি

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ক্রিকেট অধিনায়কেরা। তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছেন ২১ সাবেক অধিনায়ক।

রবিবার পাঠানো চিঠিটি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে লেখা হয়েছে। এতে ভারতের সুনীল গাভাস্কার ও কপিল দেব, শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, ইয়ান চ্যাপেল, স্টিভ ওয়াহ ও অ্যাডাম গিলক্রিস্ট, ইংল্যান্ডের মাইক গ্যাটিং, মাইক আথারটন, নাসের হুসেইন ও অ্যালিস্টার কুক, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড এবং নিউজিল্যান্ডের জন রাইটসহ ২১ জন সাবেক অধিনায়ক স্বাক্ষর করেছেন।

ইমরানের চিকিৎসা নিয়ে ছয় মাসের মধ্যে এটি সাবেক ক্রিকেটারদের দ্বিতীয় চিঠি। এর আগে, গত ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক একই বিষয়ে পাকিস্তান সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

সম্প্রতি ইমরানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ বাস্তবায়ন না হওয়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই নতুন করে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে তিনটি দাবি তুলে ধরেছেন সাবেক অধিনায়কেরা। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ডকে স্বাধীনভাবে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা-সংক্রান্ত সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে। চিঠিতে সাবেক অধিনায়কেরা নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন। 

তারা জানিয়েছেন, রাজনীতিবিদ হিসেবে নয়, বরং ক্রিকেট মাঠে গড়ে ওঠা সম্পর্কের জায়গা থেকে সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বী হিসেবে ইমরানের চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানাচ্ছেন।

একই সঙ্গে পাকিস্তানের বিচারিক বা আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য তাদের নেই বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ইমরান খান বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন। যার নেতৃত্বে ১৯৯২ সালে প্রথম বিশ্বকাপ জয় পাকিস্তান। অধিনায়ক হিসেবেও সর্বাধিক আন্তর্জাতিক জয়ের রেকর্ডটি তার দখলে রয়েছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

1

মাদ্রিদ ক্লাবে প্রথম কোনো দক্ষিণ কোরিয়ান

2

পাহাড়ে শুরু, নেপাল পেরিয়ে ভারতের দিকে ছুটল ধ্বংসের স্রোত

3

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

4

এক বছরেই দুইবার বিধবা হয়েছেন তিনি, গাজার নারীর দুঃসহ জীবন

5

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

6

‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরু

7

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

8

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসল

9

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পা

10

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

11

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

12

একাদশে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম

13

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্

14

‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ কর

15

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদ

16

নতুন হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

17

বেনফিকাকে টপকে পর্তুগালের সবচেয়ে সফল ক্লাব পোর্তো

18

বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

19

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

20