Jahirul Hasan
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আইসিজের রায়কে স্বাগত জানাল তুরস্ক

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে চালানো দমনপীড়নের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে দেওয়া জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে তুরস্ক সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের ঐতিহাসিক এই রায় ঘোষণা পর এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন লঙ্ঘনের অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালত ২০১৭ সালে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি নির্ধারণ করেছেন। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও এর বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মিয়ানমারের বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টিও উঠে এসেছে।

তুরস্ক জানায়, মামলার শুরু থেকেই তারা গাম্বিয়ার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে আসছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঐতিহাসিক রায় রোহিঙ্গা মুসলমানদের ওপর দীর্ঘদিন ধরে চলা পরিকল্পিত নিপীড়নের আনুষ্ঠানিক স্বীকৃতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তুরস্ক মিয়ানমারকে আদালতের রায়ের নির্দেশনা সম্পূর্ণভাবে ও বিলম্ব ছাড়াই বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। পাশাপাশি রোহিঙ্গা মুসলমানদের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও তাগিদ দিয়েছে।

বিবৃ‌তি‌তে আরও জানানো হয়, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে দেশটি। এক্ষেত্রে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সংহতিও বজায় রাখবে আঙ্কারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবারের বিক্ষোভ সামাল দিতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন ক

1

পাকিস্তানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

2

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

3

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন না চললেও ৪৩টি পণ্যবাহী ট্রেন

4

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়

5

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ১০ দিন নির্ধারণ

6

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

7

শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের অঙ্গীকার

8

‘ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় হলে গবেষণায় ব্যাপক পরিবর্তন আসবে’

9

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ : যুক্তরাষ্ট্র, তুরস্ককে কড়া বার্তা

10

মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

11

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার এ

12

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

13

সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছি : মাহমুদা মিতু

14

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

15

ভাইয়ের পরিচয় নয়, নিজের যোগ্যতায় ইংল্যান্ড দলে জোবে

16

সংরক্ষিত এমপি পদ্ধতি বাদ দেওয়ার সময় এসেছে: স্পিকার

17

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু

18

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

19

চোট কাটিয়ে ফিরলেন তপু, জায়গা হয়নি মোরসালিনের

20