Jahirul Hasan
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ১০ দিন নির্ধারণ


সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

জানা গেছে, গত ২১ এপ্রিল অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে জুন-আগস্ট ২০২৬ সময়ে জ্বালানি তেল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণ করা হয়েছিল। সেই অনুমোদনের কার্যকারিতা জুন ২০২৬ পর্যন্ত বলবৎ ছিল।

বর্তমান আন্তর্জাতিক বাজার পরিস্থিতিতে দীর্ঘ সময়ের দরপত্র প্রক্রিয়ার কারণে সরবরাহকারীরা ঝুঁকি প্রিমিয়াম যুক্ত করে বেশি দর প্রস্তাব করতে পারে। একই সঙ্গে স্থির মূল্যে দর দিতে তারা অনাগ্রহী হয়ে পড়ে। এতে প্রতিযোগিতামূলক বাজারদরে জ্বালানি তেল সংগ্রহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ প্রেক্ষাপটে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং প্রতিযোগিতামূলক মূল্যে ক্রয়ের সুযোগ বজায় রাখতে দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময় ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন চাওয়া হয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলার দাবি হুথিদের

1

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

2

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

3

জাপানে ভারি বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৮, টোকিও বিমানবন্দরে আ

4

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

5

চট্টগ্রাম বিভাগে ঢুকেছে ১১ দলীয় জোটের লংমার্চ

6

বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

7

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত কর

8

বোমা আতঙ্কে ২০ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন

9

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ৫.৯ মাত্রার আফটারশক

10

শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

11

ইউক্রেনের পাশে দাঁড়াল নরওয়ে, ৯.২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

12

নেপালে ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার

13

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

14

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

15

আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্

16

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদ

17

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি

18

ফয়জুর শিরীন প্রফেশনাল ট্রেনিং সেন্টার , নিবন্ধন সনদ ও অনুমো

19

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

20