Jahirul Hasan
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছে নেই সুনীল নারাইনের

বেশ কয়েক বছর ধরে আইপিএলসহ বেশ কিছু বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের পরিচিত মুখ ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার সুনিল নারাইন। সম্প্রীতি এই ‘মিস্ট্রি স্পিনার’ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়ে কথা বলেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার ফেরার কোনো পরিকল্পনা নেই।

৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। সর্বশেষ ২০১৯ সালের আগস্টে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি দেশের হয়ে খেলেছিলেন। বড় টুর্নামেন্টগুলোর জন্য তাকে দলে ফেরানোর অনেক চেষ্টা করা হলেও, নারাইন তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতিই মনোযোগ ধরে রেখেছেন।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় কাইরন পোলার্ড তাকে দলে ফেরার প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। এ বিষয়ে নারাইন বলেন, সত্যি বলতে, দুবাইয়ে টুর্নামেন্টটি হওয়ার সময় আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। সম্ভবত এই প্রথমবার আমি কাইরন পোলার্ডকে বলেছিলাম, আমি জানি না। কারণ মানসিকভাবে আমি তখন নিজেকে দল থেকে দূরে সরিয়ে নিয়েছিলাম। আমার মনে হয়েছিল, যারা আসলে নিয়মিত খেলছে, তাদেরই সেখানে থাকা উচিত।

তিনি আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য ক্রিকেটারদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। তারা দেশের হয়ে সব সিরিজ খেলছে, অথচ বিশ্বকাপের সময় দেখা যায় অন্য দু-একজন খেলোয়াড়কে দলে নেওয়া হচ্ছে। আর আমার মনে হয়, ঠিক এভাবেই আকিল (হোসেন) আসলে সুযোগটা পেয়েছিল।

২০১১ সালের ডিসেম্বরে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। এরপর ২০১২ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টি-টোয়েন্টি অভিষেক হয়। ওই বছরের শেষের দিকে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে এবং ২০১৩ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি তার শেষ টেস্ট ম্যাচটি খেলেন।

নিজের টেস্ট ক্যারিয়ারে নারিন ৬টি ম্যাচে ৪০.৫২ গড় ও ৩.০৯ ইকোনমি রেটে ২১টি উইকেট শিকার করেছেন। ওয়ানডেতে তিনি ৬৫টি ম্যাচে ৪.১২ ইকোনমি রেটে ৯২টি উইকেট নিয়েছিলেন। ২০১৬ সালে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে তিনি তার শেষ ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে নারিন ২১.২৫ গড় ও ৬.০১ ইকোনমি রেটে ৫২টি উইকেট নিয়েছেন। তিনি ২০১২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং টুর্নামেন্টে নয়টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন। ক্যারিয়ারের এক পর্যায়ে এই স্পিনারকে তার বোলিং অ্যাকশনও পরিবর্তন করতে হয়েছিল।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সুনিল নারিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সক্রিয় রয়েছেন। সম্প্রতি তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন। একই সঙ্গে এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খানের কাতারে শামিল হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমক

1

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান

2

হুথি হামলা : সৌদিতে সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু করল ফ্রান্স

3

বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

4

দ্রুততম ডাবল সেঞ্চুরিতে পঞ্চমবার আইসিসির মাসসেরা গিল

5

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক

6

আইসিসির ‘পশ্চাৎপদ পদক্ষেপে’ কড়া কথা ‍শোনালেন ওয়াহ

7

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরের স্কুলে বেরোবি রোভার স্কাউটের

8

প্রতিশ্রুতি পূরণ না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি

9

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

10

বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার

11

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

12

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

13

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে : মঞ্জু

14

ভালো না খেললেও জিততে চাই: মরিনহো

15

তারেক রহমানের সফরের জন্য কেন এত উদগ্রীব ভারত

16

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

17

বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্

18

২০ বছর বয়সী ব্রাজিলিয়ানকে পেতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে

19

যুক্তরাষ্ট্রের ওরেগনে শিশুদের স্কুলে বন্দুক হামলা, হামলাকারী

20