Jahirul Hasan
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

প্যারিস বাংলাদেশি বংশোদ্ভূত লেখক, সাংবাদিক ও দোভাষী খিয়াং নয়ন আফ্রিকার দেশ বেনিনে অনুষ্ঠিতব্য বিশ্ব সামাজিক ফোরাম (ডব্লিউএসএফ) ২০২৬-এ অংশগ্রহণ করছেন। ফ্রান্স ভিত্তিক সামাজিক সংগঠন ‘সলিডারিতে আজি ফ্রান্স’ (সাফ)-এর সভাপতি হিসেবে এই আন্তর্জাতিক মঞ্চে অংশ নিচ্ছেন তিনি।

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ থেকে ৮ আগস্ট বেনিনের কোটোনু শহরে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে যোগ দিতে সোমবার সকালে তিনি প্যারিস থেকে বেনিনের উদ্দেশ্যে রওয়ানা দেন।
বিশ্ব সামাজিক ফোরাম (Forum Social Mondial - FSM) বিশ্বজুড়ে নাগরিক সমাজের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর একটি। "আরেকটি বিশ্ব সম্ভব"—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এবারের ফোরামে বিশ্বের প্রায় ১৫০টি দেশের বিভিন্ন সামাজিক আন্দোলন, মানবাধিকার ও শ্রমিক সংগঠন, গবেষক, তরুণ প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রায় ৫০ হাজার প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক এই মঞ্চে ফ্রান্সের মাটিতে অভিবাসীদের সহায়তা, প্রশাসনিক সহযোগিতা, ভাষা শিক্ষা, সামাজিক অন্তর্ভুক্তি, সাংস্কৃতিক সংলাপ এবং মানবাধিকার রক্ষায় সলিডারিতে আজি ফ্রান্সের ভূমিকা তুলে ধরা হবে। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ তৈরির ওপর জোর দেবে সংগঠনটি।
এক প্রতিক্রিয়ায় খিয়াং নয়ন জানান,

"বিশ্ব সামাজিক ফোরামে অংশগ্রহণ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিশ্বের বিভিন্ন প্রান্তের সংগঠনের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সংহতিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যেতে চাই।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরেই শেষ পগবার মোনাকো অধ্যায়, আবারও তিনি ফ্রি এজেন্ট!

1

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ :

2

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

3

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস

4

স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্

5

জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোন অংশে কম নয়: রিজভী

6

প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

7

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

8

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

9

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

10

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

11

যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় দৈনিক এক শিশুর প্রাণহানি

12

সহকারী শিক্ষকের স্ত্রীর সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে প্রধ

13

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

14

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় যেসব ইস্যু

15

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

16

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারি অফ

17

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হ

18

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

19

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দা

20