Jahirul Hasan
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ

দুই বছরের মাথায় আরেকটি বড় সুযোগের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। আইসিসি ২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের যৌথভাবে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে যৌথ আয়োজনের পর, উভয় ক্রিকেট বোর্ডই আবারও একসঙ্গে কাজ করতে আগ্রহী।

মূলত আইসিসি বিশ্বজুড়ে ক্রিকেটের আরও প্রসারের লক্ষ্যে এমন উদ্যোগ হাতে নিতে যাচ্ছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রসার আগের চেয়ে বেড়েছে।

গত সপ্তাহে বালিতে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভার পর আইসিসি ২০৩৫ সাল পর্যন্ত তাদের সব বড় বৈশ্বিক টুর্নামেন্টের তারিখ ঘোষণা করেছে। তবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে। এর পরবর্তী কোনো টুর্নামেন্টের ভেন্যু এখনো নিশ্চিত করেনি নিয়ন্ত্রক সংস্থাটি।

২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া পুরুষদের অন্য সব বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি শরৎকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে; তবে ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জুলাই ও আগস্ট মাসে। এছাড়া, এই টুর্নামেন্টটি এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের বাইরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসের বিড করার সম্ভাবনা কম, কারণ তারা ২০৩০ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ প্রস্তাবটিই এখন সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে এসেছে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করার সুবাদে যুক্তরাষ্ট্র ক্রিকেট ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র ১৬টি ম্যাচ আয়োজন করেছিল, আর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়েছিল ৩৯টি ম্যাচ। ধারণা করা হচ্ছে, ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও তারা আবারও যৌথভাবে কাজ করতে আগ্রহী।

আইসিসি বড় টুর্নামেন্টগুলোকে নতুন নতুন বাজারে নিয়ে যেতে চায়, আর এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যুক্তরাষ্ট্র। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এই খেলাটিকে আরও এগিয়ে নিতে আগ্রহী ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

২০২৪ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, বিশেষ করে ‘মেজর লিগ ক্রিকেট’ (এমএলসি) শুরুর পর। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্ক, টেক্সাস ও ফ্লোরিডায় অনুষ্ঠিত তিনটি ভেন্যু ব্যবহৃত হয়েছিল, তার তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রে আরও বেশি মাঠ খেলার উপযোগী রয়েছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনায় একটি অস্থায়ী স্টেডিয়াম থাকবে, যেখানে ২০২৮ অলিম্পিকের ক্রিকেট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য সম্ভাব্য ভেন্যুর মধ্যে রয়েছে ওয়াশিংটন ডিসির কাছে ফ্রেডরিক ক্রিকেট পার্ক, সান ফ্রান্সিসকোর ওকল্যান্ড কলিসিয়াম এবং সিয়াটলের মেরি মুর পার্ক। ২০২৪ বিশ্বকাপে ব্যবহৃত ডালাসের গ্র্যান্ড প্রেইরি এবং ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টির মাঠগুলোও সম্ভাব্য তালিকার অন্তর্ভুক্ত।

শোনা যাচ্ছে, ২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথ আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হতে পারে। উল্লেখ্য, গত এক দশকে ওয়েস্ট ইন্ডিজ নিয়মিতভাবেই উত্তর আমেরিকায় বিভিন্ন ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে।

উভয় ক্রিকেট বোর্ডই আগামী বছর উত্তর আমেরিকায় ভারতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে; এক্ষেত্রে ফ্লোরিডা ও ওয়াশিংটন ডিসি ভেন্যু হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে। আইসিসি বর্তমানে ২০৩১ সালের পরবর্তী টুর্নামেন্টগুলোর জন্য নতুন আয়োজক নীতিমালা তৈরি করছে, যা আগামী বছরের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা। ২০২৮ সাল থেকে ভবিষ্যতের টুর্নামেন্টগুলোর আয়োজক নির্ধারণের প্রক্রিয়া শুরু হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধ

1

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসি

2

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

3

তরুণদের মাঠমুখী করতে ডিসেম্বরে ডিএসসিসি ফুটবল কাপ

4

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র

5

কেরানীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা তাজুল গ

6

রুশ তেল নিয়ে ট্রাম্পের কৌশলী ইউটার্ন, নেপথ্যে কী?

7

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

8

১৫ ম্যাচেই ছাঁটাই হলেন ইউনাইটেডের কোচ

9

রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে ১০ লাখ স্থলমাইন কিনছে ফিনল্যান

10

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

11

যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে প্লাস্টিকের কুমড়ায় মাথা আটকে থাকা হ

12

ধোনিদের কোচ হতে চান ডেল স্টেইন

13

ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ

14

সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের

15

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

16

পুতিনের কাছে বার্তা পাঠালেন মোজতবা খামেনি

17

তিতুমীর কলেজের সামনে বাসে আগুন

18

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

19

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ ত

20