Jahirul Hasan
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরুণদের মাঠমুখী করতে ডিসেম্বরে ডিএসসিসি ফুটবল কাপ

তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং রাজধানীতে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজিত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর নগরভবন অডিটোরিয়ামে টুর্নামেন্টের প্রস্তুতিমূলক এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

ডিএসসিসি এলাকার ২৪টি থানাকে চারটি জোনে ভাগ করে মূল প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে নির্দিষ্ট বয়সসীমার ভিত্তিতে বিভিন্ন থানার স্কুল ছাত্রীদের নিয়ে আলাদা একটি নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাতীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে টুর্নামেন্টের উদ্বোধন করতে চান আয়োজকেরা। পুরো নগরবাসীকে সম্পৃক্ত করতে উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজি ও কনসার্টসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

টুর্নামেন্টের নীতিমালা প্রণয়ন, খেলোয়াড় বাছাই, গ্রুপিং ও রেফারিংয়ের দায়িত্বে থাকবেন সাবেক ফুটবলার ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ক্ষেত্রে স্থানীয় খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হবে এবং প্রতিটি দলে বহিরাগত খেলোয়াড়ের সংখ্যা নীতিমালায় নির্ধারণ করে দেওয়া হবে।

ডিসেম্বর মাসে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে খেলার তারিখ নির্ধারণ করা হবে, যাতে রাজনৈতিক কর্মসূচি ও খেলার সঙ্গে সাংঘর্ষিক না হয়।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ‘রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও সবাইকে সম্পৃক্ত করতে চায় সিটি কর্পোরেশন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ঢাকা শহরের মানুষকে একত্রিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণেরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে মাঠমুখী হবেন এবং স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও সম্প্রীতি জোরদার হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় রিয়াল মাদ্রিদ তারকাকে জরিমানা

1

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়

2

মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফু

3

যান্ত্রিক ত্রুটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হেলিকপ্টারের জরুরি

4

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বা

5

ওয়াকআউট করা নেতাদের ‘কাপুরুষ’ বললেন নেতানিয়াহু

6

নতুন প্রতিভাবান বোলার খুঁজে পেয়েছেন মুশতাক আহমেদ

7

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

8

জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে ইহুদি রেবেকা

9

প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক ন

10

আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠকে যা আল

11

পারমাণবিক শক্তিধর দেশগুলোর ১০ অস্ত্রই যথেষ্ট, দাবি ট্রাম্পের

12

ইউক্রেন যুদ্ধের রুশ কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান

13

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর

14

কেশম দ্বীপে মার্কিনিদের ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

15

অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

16

উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও

17

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হ

18

আমরা কূটনীতির জন্য তৈরি, নিজেদের রক্ষায়ও সম্পূর্ণ প্রস্তুত

19

এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

20