Jahirul Hasan
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালে এমন নিরাপত্তা আগে কখনও দেখা যায়নি, কারণ একটাই ট্রাম্প


২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টেডিয়ামের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে এফ ১৬ যুদ্ধবিমান, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার এবং হাজারো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

রোববার দিবাগত রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণির বিশেষ অনুষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে স্টেডিয়ামের আশপাশের আকাশসীমায় অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষিদ্ধ আকাশসীমা পর্যবেক্ষণে থাকবে এফ ১৬ যুদ্ধবিমান। একই সঙ্গে স্টেডিয়ামের ছাদে অবস্থান নেবেন স্নাইপাররা। নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করবে এফবিআইসহ একাধিক ফেডারেল সংস্থা।

হোয়াইট হাউস দর্শকদের ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। অতিরিক্ত নিরাপত্তা তল্লাশির কারণে প্রবেশে সময় লাগতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, এই নিরাপত্তা ব্যবস্থা প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান বা কংগ্রেসে দেওয়া বার্ষিক ভাষণের নিরাপত্তার সমপর্যায়ের। তার ভাষায়, এটি সুপার বোলের চেয়েও বড় আয়োজন।

এরই মধ্যে নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করা একটি ছোট বেসামরিক বিমানকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের এফ ১৬ যুদ্ধবিমান। এছাড়া টুর্নামেন্ট চলাকালে স্টেডিয়ামের আশপাশে উড়তে থাকা শত শত অননুমোদিত ড্রোনও জব্দ করেছে কর্তৃপক্ষ।

ম্যাচ শেষে ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন বলেও জানিয়েছে আয়োজকরা।

সূত্র: দ্য টেলিগ্রাফ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

1

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

2

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

3

নর্দান ইউনিভার্সিটির আপন ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদ

4

সিপিএলে দল পেলেন মিরাজ

5

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

6

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

7

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

8

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

9

নেতৃত্ব হারিয়ে দল থেকে বাদ পড়ার কারণ খুঁজছেন সূর্যকুমার

10

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

11

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির

12

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

13

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

14

ভিসির বাংলোর পুকুরে মাছের খাবার: দেড় লাখ বরাদ্দ, প্রকৃত ব্যয়

15

দেশের ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না : রুমি

16

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখ

17

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

18

রাতের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংক

19

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

20