Jahirul Hasan
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৭০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে হ্যারিকেন ইসাইয়াস। ক্যাটাগরি-২ হ্যারিকেনটি বাংলাদেশ সময় শনিবার রাত সাড় ৭টার দিকে আঘাত হানে। এটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রায় ১৭০ কিলোমিটার ঘণ্টা।

হ্যারিকেনটির প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপসাগরীয় অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে।
হ্যারিকেনটি এক সময় ক্যাটাগরি-৩ এ রূপ নিয়েছিল। তবে স্থলে আঘাত হানার সময় শক্তি কমে ক্যাটাগরি-২-এ রূপ নেয়।

এটির কারণে ফ্লোরিডা ও আলাবামার সাড়ে ৮ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেহেতু সেখানে এখন রাত চলছে তাই সকাল না হওয়া পর্যন্ত ঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে না।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্লোরিডা ও আলাবামার পাশাপাশি জর্জিয়াতেও হ্যারিকেনটি তাণ্ডব চালিয়েছে। এ তিনটি অঙ্গরাজ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ইসাইয়াস চলতি বছর আটলান্টিক অঞ্চলে সৃষ্ট প্রথম হ্যারিকেন ছিল।

এটি ফ্লোরিডার ডেস্টিন দিয়ে স্থলে প্রবেশ করে। বর্তমানে উত্তর দিকে সরে গিয়ে টেনাসি উপত্যকা দিয়ে শনি ও রোববার আলাবামা অতিক্রম করবে। এর প্রভাবে সেসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হবে। এছাড়া দক্ষিণ অ্যাপালিচিয়ান্সে ভূমিধসের ঘটনাও ঘটতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল লাইফের ট্রিপল এ রেটিং: দাবি পরিশোধে শতভাগ নিশ্চয়তার

1

ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প

2

তেহরানের রাস্তায় খাঁচাবন্দী ‘ট্রাম্প’কে ঘিরে দর্শনার্থীদের ভ

3

স্পেনের পরিবহনমন্ত্রীর পদত্যাগ

4

ইনফান্তিনোর সমালোচনায় খোদ ফিফা সেক্রেটারি ও আর্সেন ওয়েঙ্গার

5

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ড আরও বা

6

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

7

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

8

বেরোবিতে কলা অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

9

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ১০ দিন নির্ধারণ

10

চীনের মহাকাশযানে কক্ষপথে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী

11

মার্কিন হামলার আগেই আঘাত হানতে পারে ইরান

12

‘মেসির চেয়েও ভালো ফুটবল খেলছে ইয়ামাল’

13

বলে থুতু ব্যবহারের অনুমতি ফিরিয়ে আনার দাবি গিলের, আইসিসির না

14

বীমার ৪৪ লাখের আশায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাড়ি চাপা দিলে

15

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগরীর ২০টি জোনে গঠিত হচ্ছে বিশেষ কম

16

বৃহস্পতিবার শুরু হচ্ছে নতুন কুড়ির দ্বিতীয় আসর

17

ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় যুক্ত হলো ঈদুল ফিতর ও আজহা

18

মার্কিন নিষেধাজ্ঞায় আটকা, অসুস্থ ৪০ ইরানি নাবিককে নিয়ে এলো শ

19

উদ্বাস্তু শিবিরে কোরআন হিফজ করছে গাজার শিশুরা

20