Jahirul Hasan
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বলে থুতু ব্যবহারের অনুমতি ফিরিয়ে আনার দাবি গিলের, আইসিসির না

খেলার সময় ক্রিকেট বলে থুতু বা লালা ব্যবহারের অনুমতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা নেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হাই-স্কোরিং প্রথম টেস্ট ড্র হওয়ার পর গিল বলেছিলেন, বোলারদের রিভার্স সুইং পেতে সাহায্য করার জন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।

আইসিসি এখনই এই নিয়ম শিথিল করার কথা ভাবছে না। বলের আকৃতি বা অবস্থা অন্যায্যভাবে পরিবর্তন করার অন্যান্য পদ্ধতির মতোই বিষয়টিকে দেখে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

মিষ্টিজাতীয় খাবার, চুইংগাম এবং মিন্টের সাথে লালা মিশে বলের অবস্থার বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে, আর মাঠে এটি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন।

২০২০ সালে করোনা মহামারির সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইসিসি সাময়িকভাবে বলে লালা ব্যবহার নিষিদ্ধ করেছিল এবং এর দুই বছর পর নিয়মটি স্থায়ী করে দেয়।

পুরোনো বলের এক পাশ চকচকে রাখতে এবং অন্য পাশ খসখসে রাখতে লালার ব্যবহার পেস বোলারদের বল দেরিতে সুইং করাতে সাহায্য করে।

ড্র হওয়া ম্যাচের পর গিল বলেন, আমি বুঝি না কেন এখনো আমাদের বলে লালা লাগিয়ে চকচকে করার অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা তো কোভিডের সময় অনেক আগেই পার করে এসেছি। বলে লালা লাগানো যাবে না এমন একটি নিয়ম করা হয়েছিল। সাত-আট বছর হয়ে গেল, তবুও কেন তারা এর অনুমতি দিচ্ছে না তা আমার বোধগম্য নয়।

গিল আরও যোগ করেন, আমার মনে হয় (বোলারদের উইকেট পেতে ভোগার পেছনে) এটিও একটি বড় কারণ।

প্রসঙ্গত, বোলারদের স্বস্তি দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) গত বছর বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিলেও, আন্তর্জাতিক ম্যাচে এটি শিথিল করার কোনো কারণ দেখছে না আইসিসি। ভারত ও নিউজিল্যান্ড শুক্রবার থেকে ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও নির্ধারণী টেস্ট খেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির কিছু এলাকা ‘দখল’ করে নিয়েছে হুতিরা, দাবি টাকার কার্লসন

1

জামালদের আড়ালে রাখছে বাফুফে নাকি ডুলি?

2

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছা

3

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই কর

4

টানাটানিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর মন্ত্রিত্ব

5

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

6

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

7

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

8

পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকা

9

বাউস্টের ইইই ফেস্টে গবেষণাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

10

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনর বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২০ জ

11

রদ্রি নয়, গোল্ডেন বল মেসিরই প্রাপ্য ছিল, দাবি ইব্রাহিমোভিচের

12

যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেন মৌসুমী

13

১২৪৪ কোটি টাকার সিড মানি, ফুটবল পেতে পারে ৫০ কোটি

14

বার্সেলোনাকে ‘ঐতিহাসিক শত্রু’ ঘোষণা করবেন রিয়াল সভাপতি পেরেজ

15

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

16

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টে

17

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : বব

18

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

19

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশা

20