Jahirul Hasan
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

৬৫ বছর বয়সে নামলেন মাঠে, করলেন গোল!

বয়স ৬৫। তবু ফুটবলের নেশা কমেনি একটুও। শুধু খেলতেই নামেননি, নিজেই নিজের নাম তুলে দিয়েছেন একাদশে। এরপর পেনাল্টি থেকে করেছেন গোলও। সুরিনামের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ক্লাব ইন্টার মোয়েনগোটাপোর মালিক রনি ব্রুনসউইক এমন কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন।

শনিবার পলিসি ভুয়েটবল ভ্রেন্ডেনের বিপক্ষে তার দলের ৫-০ গোলের জয়ে পেনাল্টি থেকে গোল করেন তিনি। সুরিনামের শীর্ষ ফুটবল লিগে এটিই তার প্রথম গোল।

ম্যাচে আগে থেকেই ৪-০ গোলে এগিয়ে ছিল ইন্টার মোয়েনগোটাপো। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় দলটি। রেফারি স্পট কিকের নির্দেশ দিতেই বলের জন্য এগিয়ে যান ব্রুনসউইক। ক্লাবের মালিক ও সাবেক কোচের এমন আগ্রহ দেখে সতীর্থরাও অবাক হওয়ার কথা! শেষ পর্যন্ত ১২ গজ দূরত্ব থেকে শট নিয়ে বল জালে পাঠান তিনি। প্রতিপক্ষ গোলরক্ষকও তার শট ঠেকানোর তেমন চেষ্টা করেননি। গোলের পর দুই হাত তুলে উদ্‌যাপন করেন ৬৫ বছর বয়সী এই ফুটবলার।

সুরিনামের সাবেক এই রাজনীতিক ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তবে তার রাজনৈতিক জীবনের মতো ব্যক্তিগত অতীতও বেশ বিতর্কিত। ১৯৯৯ সালে মাদক পাচারের অভিযোগে নেদারল্যান্ডসের একটি আদালত তাকে অনুপস্থিতি আট বছরের কারাদণ্ড দেন। নেদারল্যান্ডস ও সুরিনামের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় সেই সাজা ভোগ করতে হয়নি তাকে।

রাজনীতির পাশাপাশি ফুটবলেও দীর্ঘদিন ধরে সক্রিয় ব্রুনসউইক। ২০২১ সালে ৬০ বছর বয়সে কনকাকাফ লিগে হন্ডুরাসের ক্লাব সিডি অলিম্পিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। সেবার তার দল ৬-০ গোলে হেরেছিল। ম্যাচ শেষে প্রতিপক্ষের ড্রেসিংরুমে খেলোয়াড়দের অর্থ বিতরণের ভিডিও ছড়িয়ে পড়লে তদন্তে নামে কনকাকাফ। পরে দুই ক্লাবকেই টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়। ব্রুনসউইককে দেওয়া হয় তিন বছরের নিষেধাজ্ঞা।

মাঠের পারফরম্যান্সে দারুণ শুরু করেছে ইন্টার মোয়েনগোটাপো। লিগের প্রথম তিন ম্যাচেই অপরাজিত রয়েছে ১১ বারের চ্যাম্পিয়নরা। শনিবারের বড় জয়ে শীর্ষস্থানও মজবুত রেখেছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবিতে ‘ঐতিহ্য উৎসব’: একই মঞ্চে প্রাচীন মিশর ও বাংলার লোকস

1

ভয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার মানুষ

2

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন

3

মেসির সম্ভাব্য অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

4

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

5

তিন সন্তান হত্যার দায় স্বীকার, ট্রাম্পও বলেছিলেন ‘ভয়াবহ ট্র্

6

বিমানবন্দরে ইসরায়েলিকে ‘শিশু হত্যাকারী’ বলে মারামারিতে জড়ালে

7

মিরপুরে সংঘর্ষের পর স্বাভাবিক যান চলাচল, সড়কে বাড়ছে গাড়ি

8

মার্কিন হামলার আগেই আঘাত হানতে পারে ইরান

9

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্

10

ভারতের আন্দোলনকে বাংলাদেশের সঙ্গে তুলনার তীব্র বিরোধিতা দীপক

11

এশিয়ান গেমসে অব্যবস্থাপনা, দুঃখ প্রকাশ নাগোয়া মেয়রের

12

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধ

13

লা লিগায় নিজেদের পক্ষে প্রথম কোনো দল পেল ৬০০ পেনাল্টি

14

ইমরান খানকে স্বস্তির খবর দিল আদালত

15

সংবিধানে ঈমান, নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে যাকাত চালুর দাবি

16

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

17

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

18

২০১১ থেকে ২০২৬, বার্সার ছোঁয়াতেই বিশ্বজয় স্পেনের

19

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে শাহেদ শরীফ খান

20