সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা মক্কা অঞ্চলের দিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা ড্রোনক সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে।
আজ শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি ধারাবাহিকভাবেই সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে গোষ্ঠীটি সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করছে।
তবে হুতি বারবার দাবি করে আসছে, তারা পবিত্র নগরী মক্কা ও মদিনায় কোনো ধরনের হামলা চালাচ্ছে না।
সূত্র: আল আরাবিয়া