Jahirul Hasan
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের মন্তব্যের জবাব দিলেন দেম্বেলে

ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপের মন্তব্যের জবাব দিয়েছেন উসমান দেম্বেলে। তবে সরাসরি এমবাপের নাম নেননি পিএসজির এই ফরোয়ার্ড। নিজের পথচলার কথা বলতে গিয়ে দেম্বেলে বলেছেন, তিনি কঠোর পরিশ্রম করেই জায়গা করে নিয়েছেন।

তার সতীর্থ এমবাপে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, ‘দেম্বেলেকে সব সময় প্রতিভাবান খেলোয়াড় হিসেবে দেখা হয়েছে। আর আমাকে সব সময় নির্বাচিত হিসেবে দেখা হয়েছে।’ এমবাপের ভাষ্য ছিল, তিনি খুব অল্প বয়সেই শীর্ষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, যেখানে দেম্বেলের ক্যারিয়ার চোটের কারণে ভিন্ন পথে এগিয়েছে।

এমবাপের এমন মন্তব্যের পর ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন করা হলে দেম্বেলের বক্তব্যে উঠে আসে ‘নির্বাচিত’ শব্দটি। তিনি বলেন, ‘আমি সব সময় পেছনে থেকে কঠোর পরিশ্রম করেছি। ক্যারিয়ারের শুরু থেকে আমি খুব বেশি কথা বলিনি, অনেক পরিশ্রম করেছি। আমি কখনোই নির্বাচিত ছিলাম না। গত বছর পিএসজির হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে পুরস্কৃত হয়েছি। এবার কী হয়, দেখা যাক। কোনো চাপ নেই, শান্ত আছি।'

দেম্বেলের এই মন্তব্যের পরই দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এমবাপের মন্তব্যে দেম্বেলে অসন্তুষ্ট হয়েছেন। তবে পরবর্তী সময়ে সেই টানাপোড়েনের বিষয়টি দুজনই অস্বীকার করেছেন।

ব্যালন ডি’অরের লড়াইয়ে দুজনের নামই আলোচনায় আছে। গতবারের পুরস্কারজয়ী দেম্বেলে এবারও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদে খেলা এমবাপেও নিজের পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কারটির দাবিদার হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছেন। তাই ব্যালন ডি’অর ঘিরে দুই বন্ধুর কথার লড়াই নিয়ে আলোচনা হলেও, দুজনেরই দাবি—ব্যক্তিগত সম্পর্কের জায়গায় কোনো সমস্যা তৈরি হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভ

1

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

2

যুক্তরাষ্ট্র কেন সৌদিকে সহায়তা করছে না?

3

ব্রাজিল দলে সংস্কার চান আনচেলত্তি, ছেঁটে ফেলা হচ্ছে ৩ অভিজ্ঞ

4

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

5

একসঙ্গে তেজসে উড়লেন ভারত-জাপানের দুই বিমানপ্রধান

6

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের নির

7

চয়নিকা চৌধুরীকে ‘আপুনি’ ডেকে ভালোবাসায় ভাসালেন বুবলী

8

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্

9

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মার্কিন অঙ্গরাজ্যের মামলা

10

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টাইন তারকা, ভবিষ্যত নিয়

11

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

12

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

13

বেশি গোল করার কারণে অধিনায়কত্ব পাচ্ছেন না হালান্ড

14

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বা

15

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

16

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

17

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ ন

18

সংসদের কার্যক্রমে গবেষণা বাড়াতে বিজ্ঞপ্তি দিয়ে প্রস্তাব আহ্

19

সান্তোসকে জেতানোর পর বিতর্কে জড়ালেন নেইমার

20