Jahirul Hasan
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

রাজনৈতিক অস্থিরতা ও শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে দেশের তিন জেলায় মোট ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে আট প্লাটুন, গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের জানমালের সুরক্ষায় কাজ করছেন মোতায়েন করা সদস্যরা। 

আনসার সদর দপ্তরের সরাসরি নির্দেশনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করছেন। কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় তারা স্থির অবস্থানে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন।

সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি অব্যাহত রয়েছে। মোতায়েন করা সদস্যদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারত্ব ও সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থার অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে মাঠপর্যায়ের সদস্যদের দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে।

গণসংযোগ কর্মকর্তা আরও জানান, জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং অপতৎপরতা প্রতিরোধে আনসার ব্যাটালিয়ন সদস্যরা প্রস্তুত রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

1

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

2

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু

3

নেতৃত্ব হারিয়ে দল থেকে বাদ পড়ার কারণ খুঁজছেন সূর্যকুমার

4

ফিফা ইস্যুতে সুর নরম উয়েফার

5

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

6

আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্ক

7

সংসদকে পাশ কাটিয়ে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধে জড়িয়ে পড়ছে পাকিস্তা

8

রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে ১০ লাখ স্থলমাইন কিনছে ফিনল্যান

9

৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে উড়বে জাতীয় পতাকা

10

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

11

জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন : রিজভী

12

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেশীদের ইরানের ‘সতর্ক’ থাকার আহ

13

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

14

বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

15

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

16

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

17

ডু প্লেসির মানিব্যাগ প্রায় খালি করে দিয়েছেন ‘দামি বন্ধু’ কোহ

18

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

19

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

20