Jahirul Hasan
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে নেমে বল হাতে জাদু দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে বাংলাদেশের এই অলরাউন্ডার ৪ ওভার বল করে নিয়েছেন ৩ উইকেট। জিতেছে তার দলও। 

সিপিএলে এমন অভিষেকের পর বোলিংয়ের পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, ‘আমার মনে হয় এটি আমাদের জন্য একটি দারুণ শুরু এবং চমৎকার মুহূর্ত। পিচটা দেখে মনে হচ্ছে কিছুটা স্পিন সহায়তা পাওয়া যেতে পারে। আমি শুধু মাথায় রেখেছি, বোলিং করার জন্য এটি একটা দারুণ উইকেট। সঠিক জায়গায় বল ফেলতে পারলে ব্যাটসম্যানদের জন্য তা কঠিন হয়ে দাঁড়াবে, আমি ঠিক এভাবেই ভাবছি এবং সঠিক জায়গায় বল করে তাদের চাপে ফেলার চেষ্টা করছি।’

উইকেট বুঝে একই গতিতে বল করে গেছেন ডানহাতি এই স্পিনার, ‘আমার মতে, এই উইকেটে ঘণ্টায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার গতি বেশ কার্যকর। আমি সেই গতিতেই বল করার চেষ্টা করছি। দর্শকরা দারুণ, তারা এসে ওয়ারিয়র্স দলকে সমর্থন জোগাচ্ছে, যা সত্যিই উপভোগ্য বিষয়। আশা করি তারাও খেলাটি খুব উপভোগ করেছে।’

মিরাজের পাশাপাশি বল হাতে দুর্দান্ত ছিলেন গায়ানার অধিনায়ক ইমরান তাহিরও। বয়সকে বুড়ো আঙুল দেখানো সাবেক এই দক্ষিণ আফ্রিকান তারকার প্রতি মুগ্ধ মিরাজ, ‘৪৭ বছর বয়সেও তাহির যেভাবে খেলছেন, ফিট আছেন এবং দুর্দান্ত পারফর্ম করছেন, তা সত্যিই অসাধারণ। তিনি ৫ উইকেট নিয়েছেন, যা ছিল চমৎকার। এ ছাড়া এটি আমার জন্যও দারুণ একটি সুযোগ, কারণ তার সঙ্গে আমি এই প্রথমবার খেলছি। আমার জন্য এটি একটি বিশেষ মুহূর্ত এবং আমি সত্যিই খুব আনন্দিত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আসেন দেখা হবে রাজপথে

1

ইরানের ‘পারমাণবিক ফাইল’ জাতিসংঘে পাঠালে জবাব দেওয়ার হুঁশিয়ার

2

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

3

নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

4

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

5

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ঘ

6

ভারতের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তিন শতকের ‘যন্তর মন্তর’

7

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

8

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

9

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

10

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

11

ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার

12

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

13

বীমার ৪৪ লাখের আশায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাড়ি চাপা দিলে

14

ক্যামেরার সামনে ‘মুখ ফসকে’ প্রতিপক্ষকে খাটো করলেন, তোপের মুখ

15

জাকারবার্গকে তিনদিনের আলটিমেটাম ভারতের

16

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্

17

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ-সাইফদের

18

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

19

দেশ-বিদেশ থেকে আসা নেপালের ত্রাণ তহবিল ছাড়াল ১১ বিলিয়ন রুপি

20