Jahirul Hasan
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

ভোতেকোশী ও ত্রিশুলী নদী অববাহিকায় গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতির ঘটনায় নেপালে বিশেষায়িত দল পাঠিয়েছে ভারত ও চীন। পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনা করতে অত্যাধুনিক সরঞ্জাম মোতায়েন করেছে দেশ দুটি।

দ্য হিমালয়ানের প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে ভারত। নেপালে ১৩ জন সামরিক কর্মী এবং ১৯ সদস্যের একটি ফরেনসিক দল পাঠিয়েছে দেশটি। এছাড়া, ১১ টন জরুরি ত্রাণসামগ্রী নিয়ে চতুর্থ ভারতীয় ফ্লাইট নেপালে পৌঁছেছে। এর মাধ্যমে দুর্যোগের পর থেকে নেপালে মোট প্রায় ৫৭.৫ টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে ভারত। এই সহায়তার মধ্যে রয়েছে অনুসন্ধান ও উদ্ধার সরঞ্জাম, ত্রিপল, প্লাস্টিক শিট, স্লিপিং ব্যাগ, কম্বল ও স্যানিটারি কিট।

পাশাপাশি বড় ধরনের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে চীনও। দেশটির বিমানবাহিনীর দুটি ওয়াই-২০ বড় পরিবহন বিমান রবিবার ৫০ টন জরুরি সামগ্রী নিয়ে নেপালে পৌঁছায়। এর মধ্যে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ এবং ফার্স্ট-এইড কিটসহ প্রায় ১৩ হাজার ২০০টি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এছাড়া, চারজন চীনা টানেল-উদ্ধার বিশেষজ্ঞ বিশেষ সরঞ্জামসহ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা পড়া মানুষদের উদ্ধারের জটিল অভিযানে যুক্ত হয়েছেন।

জরুরি ত্রাণ ও উদ্ধার অভিযানের পাশাপাশি দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ৫ লাখ ডলার এবং অস্ট্রেলিয়া ১ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছে। 

এছাড়া, বন্যা পরবর্তী পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা কার্যক্রমে বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং অন্যান্য বন্ধুভাবাপন্ন দেশগুলোও নেপালের দিকে আর্থিক সহায়তা প্রদানের হাত বাড়িয়ে দিয়েছে।

সূত্র : দ্য হিমালয়ান 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় বাল্কহেডে মিলল ৩০৫ বোতল ভারতীয় মদ, আটক ২

1

ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার

2

ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়ে এবার পদত্যাগ করলেন শান্দোর চ্য

3

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় ন

4

ডামুড্যায় বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্

5

রিয়ালের বেঞ্চের ফুটবলারদের বাজারমূল্য ৫৩৭ মিলিয়ন ইউরো

6

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

7

পাঁচ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, রাজধানীতে তাপমাত্রা কমার সম্ভা

8

বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

9

তিন সন্তান হত্যার দায় স্বীকার, ট্রাম্পও বলেছিলেন ‘ভয়াবহ ট্র্

10

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

11

হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখতে স্পিড বোটেই ভরসা ইরানের

12

মক্কাকে লক্ষ্য করার অভিযোগ প্রত্যাখ্যান, সৌদির বিরুদ্ধে ইয়েম

13

আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কো রুবিও

14

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

15

আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আম

16

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের বৈদিক ন

17

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

18

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা : জ্বাল

19

আদালতের শর্ত ভঙ্গ করে সভা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মা

20