Jahirul Hasan
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাত বছরের কন্যার মা থেকে বিশ্বসুন্দরী, জেনিফারের অনন্য যাত্রা

মিস ইউনিভার্সের ৭৫ বছরের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। সাত বছর বয়সী কন্যাসন্তান পেনেলোপির মা জেনিফারই প্রথম মা, যিনি মিস ইউনিভার্সের বিশ্বসেরার মুকুট জিতেছেন। সৌন্দর্য প্রতিযোগিতার প্রচলিত ধারণা ভেঙে তাঁর এই অর্জন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার রাতে পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। সেখানে ১১৫ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট পরেন ২৭ বছর বয়সী জেনিফার। মেক্সিকোর সাবেক মিস ইউনিভার্স ফাতিমা বশের হাত থেকে হীরাখচিত মুকুট গ্রহণ করেন তিনি। এর মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা জিতল পুয়ের্তো রিকো।

জেনিফারের এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ২০২২ সালে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ নিয়ম পরিবর্তন করে বিবাহিত নারী ও মায়েদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেয়। ২০২৩ সালে প্রথম মা হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন গুয়াতেমালার মিশেল কোন। আর এবার প্রথম মা হিসেবে সরাসরি বিশ্বসেরার মুকুট জিতলেন জেনিফার।

এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে বড় কোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেননি তিনি। গত ২৫ জুন সান সেবাস্তিয়ানের প্রতিনিধি হিসেবে ৩৪ প্রতিযোগীকে হারিয়ে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো নির্বাচিত হন জেনিফার। সেদিনই সেরা ক্যাটওয়াক, উজ্জ্বল ত্বক ও সেরা হাসির পুরস্কারও জিতে নেন তিনি।

তবে সৌন্দর্য প্রতিযোগিতার বাইরেও রয়েছে জেনিফারের ভিন্ন এক পরিচয়। ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট কাভাজোসে মার্কিন সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে কাজ করছেন তিনি। বর্তমানে প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে ক্ষতিকর আচরণ প্রতিরোধ এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখছেন।

মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। ট্রমা ইন্টারভেনশন, শিশু সুরক্ষা, পারিবারিক সহিংসতা ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন তিনি।

ছয় বছর বয়স থেকেই পেশাদার ভলিবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন জেনিফার। তবে ডান কাঁধে অস্ত্রোপচারের কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। অবসরে বই পড়ার পাশাপাশি পুয়ের্তো রিকোর শিশু ডায়াবেটিস সমিতির স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করেন তিনি।

চূড়ান্ত পর্বের প্রশ্নোত্তরেও নিজের চিন্তাভাবনার পরিচয় দিয়েছেন জেনিফার। বর্তমান সময়ে নেতাদের সবচেয়ে বেশি কী প্রয়োজন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নেতাদের নিজেদের উদাহরণ তৈরি করতে হবে এবং যাদের প্রতিনিধিত্ব করছেন, তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবিক মূল্যবোধ ধরে রাখার বিষয়েও নিজের মত তুলে ধরেন তিনি। তাঁর মতে, এআই দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে। তবে মানুষের কথা ও কাজের মধ্যে মিল রাখার মূল্যবোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ, দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস এবং তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি। চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

সূত্র: ওপেন ম্যাগাজিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬ ও নৌ- বিমানবাহিনীকে সন্ত্রাসী

1

প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ভারতের দিকে ঝুঁকছে ফিলিপা

2

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

3

ন্যাটোর আদলে তুর্কি-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট, যুক্ত হচ্

4

যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘বিভক্ত’ করবে: জেলেনস্কি

5

থাইল্যান্ডে সয়েল ফিভারে ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০

6

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, দুই তেলের ট্যাংকারে আগুন

7

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশে

8

ক্যামেরার সামনে ‘মুখ ফসকে’ প্রতিপক্ষকে খাটো করলেন, তোপের মুখ

9

বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

10

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

11

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

12

ইরানকে সহায়তা না করতে চীনকে ট্রাম্পের সতর্কবার্তা, আশ্বাস পা

13

আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

14

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

15

ফ্লাইদুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের ব

16

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

17

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

18

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

19

এল ক্লাসিকোর আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল

20