Jahirul Hasan
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পেনের বিপক্ষে শেষ আধঘণ্টা দুই ঘণ্টার মতো মনে হচ্ছিল: টুখেল

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল স্পেন। যারা ৪৩ ম্যাচ হারেনি, কয়েক মাস আগে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন এবং ফিফা র‌্যাঙ্কিংয়েও এক নম্বরে। এমন একটি দলের বিপক্ষে এক ঘণ্টার মধ্যে ৩-০ গোলে এগিয়ে যাওয়া কম কথা নয়! দলের ব্যতিক্রম পারফরম্যান্স দেখে আনন্দের সাগরে ভাসছেন কোচ থমাস টুখেল।

স্প্যানিশ দলের বিপক্ষে নিজের খেলোয়াড়দের সাহস, মান আর লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন ইংল্যান্ডের জার্মান কোচ। ম্যাচের পর তিনি বললেন, ‘চমৎকার পারফরম্যান্স, জয়টা আমাদের প্রাপ্য ছিল। সব দিক থেকে আমরা তুলনামূলকভাবে ভালো দল ছিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চমৎকার পারফরম্যান্স দেখিয়েছি।’

জার্মান কোচের উদ্ধৃতি দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘এটা ছিল পূর্ণাঙ্গ পারফরম্যান্স, আমরা আমাদের সর্বোচ্চ সেরাটা দিয়েছিলাম। আমরা ছিলাম সাহসী। মনোবল, শক্তি ও ফুটবলীয় গুণমানে সবকিছু ছিল শীর্ষ পর্যায়ে।’

এলিয়ট অ্যান্ডারসনের লাল কার্ড ও স্পেনকে পেনাল্টি দেওয়ার কারণে ক্ষুব্ধ টুখেল। একই সঙ্গে লাল কার্ড ও পেনাল্টি দেওয়া নিয়ে প্রশ্ন তার, ‘লাল কার্ড ও পেনাল্টি সবসময় বড় একটি সিদ্ধান্ত। আমি জানতে চাই কেন জোড়া শাস্তি দেওয়া হলো।’

১০ জনের দল হওয়ার পর শেষ আধঘণ্টা কঠিন ছিল স্বীকার করলেন কোচ। তিনি বলেন, ‘ওই মুহূর্ত থেকে এটা ছিল দীর্ঘ ৩০ মিনিট। কিন্তু আমি সেদিকে তাকাতে চাই না, কারণ প্রথম ৬০ মিনিটে অনেক ইতিবাচক বিষয় ছিল। তবে এই ধরনের দলের বিপক্ষে ওই আধঘণ্টা মনে হচ্ছিল দুই ঘণ্টা, বিশেষ করে যখন ১০ জন নিয়ে খেলতে হচ্ছে। লাল কার্ড না হলে আমরা সহজে জিততে পারতাম।’

গোলকিপার জেমস ট্রাফোর্ডের কথা আলাদা করে উল্লেখ করলেন কোচ। তার গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ স্পেনকে সমতা ফেরাতে দেয়নি। টুখেলের কথা, ‘সে দারুণ দুটি সেভ করল, তার চমৎকার একটি ম্যাচ ছিল।’

এই জয় ইংল্যান্ডের আসল জাত দেখাল মনে করেন টুখেল, ‘আমরা আমাদের সত্যিকারের জাত ও সামর্থ্য দেখালাম। আমরা সবসময় সীমা ছাড়িয়ে যাওয়ার জন্য তৈরি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

1

ব্যালন ডি’অরের দৌড়ে নেইমার তার ‘বিশ্বসেরা খেলোয়াড়কে’ সমর্থন

2

হুথিদের মিসাইল আঘাত হানল রিয়াদের আরামকো টাওয়ারে

3

ষড়যন্ত্রে দাঁতভাঙা জবাব দিতে চাই : প্রধানমন্ত্রী

4

ইরানে হামলার সব প্রস্তুতি শেষ, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষা

5

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

6

বগুড়ার উন্নয়নে এক বিন্দুও ছাড় নয় : প্রতিমন্ত্রী শাহে আলম

7

চায়ের আড্ডায় নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ, নিলেন উদ্যোগ

8

কংগ্রেসের দুই কক্ষে কে কত আসনে জয় পেল

9

‘সন্ত্রাসী পরিবেশে’ কাজ করা অসম্ভব, সংসদে এমপি মুজিবুরের অভি

10

২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী

11

হাসানের ৮ উইকেটেই কাঁপছে অস্ট্রেলিয়া, তৃতীয় দিন শেষে বড় নায়ক

12

হামজাদের নতুন জার্সির মূল্য ১৬০০ টাকা

13

এনসিপির ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘ

14

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

15

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১১

16

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

17

ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

18

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

19

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

20