Jahirul Hasan
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

লিগে সেরা শুরুর রেকর্ড ছুঁয়েও হতাশ আর্সেনাল কোচ

পরিষ্কার সুযোগের অভাবে হাল সিটির বিপক্ষে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয়েছে আর্সেনালকে। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের ৭২তম মিনিটের একমাত্র গোলে ম্যাচটি জেতে তারা। চলতি মৌসুমে এনিয়ে সব প্রতিযোগিতা মিলে আটটি ম্যাচ তারা জিতল এক গোলের ব্যবধানে। হাল সিটির বিপক্ষে ১-০ গোলে ম্যাচ জেতার পর তাই হতাশ কোচ মিকেল আর্তেতা। 

গোলমুখের সামনে খেলোয়াড়দের আরও কার্যকরী ভূমিকা পালনের তাগাদা দিলেন কোচ। শনিবারের জয়ের পর তিনি বললেন, আর্সেনালকে ‘নিখুঁত গোল’ করার চেষ্টা থেকে সরে আসতে হবে। ১০ ম্যাচে নবম জয়ে তাদের সেরা শুরুর রেকর্ড ছুঁয়ে আর্সেনাল ছয় পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে। পরে নটিংহ্যাম ফরেস্টের কাছে ম্যানসিটি হেরে যাওয়ার দারুণ সংবাদ শুনেছে তারা। কিন্তু আন্তর্জাতিক বিরতির পর আরও উন্নতির লক্ষ্য আর্তেতার।

আর্সেনাল কোচ বললেন, ‘আমাদের আরও কার্যকরী হতে হবে। গোলরক্ষকের বিপক্ষে আমরা একা হয়ে পড়ছি। আজ এমনটা দুইবার হয়েছে। একটা পেনাল্টি হয়েছে, আরেকটা পরিস্থিতি যেখানে বক্সের ভেতরে বল বাউন্স করছিল। অনেক শটই প্রতিহত হয়েছে, ব্লক হয়েছে। আমাদের আরও কার্যকরী হওয়ার উপায় খুঁজে বের করতে হবে, কখনও কখনও আরও বাস্তববাদী হতে হবে।’

তিনি বলে গেলেন, ‘মাঝে মাঝে আমার মনে হয় যে, আমরা এই রক্ষণাত্মক দলগুলোর বিপক্ষে একটি নিখুঁত গোল করার চেষ্টা করছি। আমাদের এর চেয়ে অনেক বেশি বিশৃঙ্খল হতে হবে এবং এটাই মূল কথা। আর আমার মনে হয়, আরও অনেক আগেই স্কোরলাইনটা বড় করা উচিত, কারণ এটা যে খেলার গতিপথ বদলে দেবে, তা স্পষ্ট।’

লাগাতার আক্রমণের চেষ্টার কারণে সুফল মিলেছে মনে করেন আর্তেতা, ‘ব্যবধানটা আরও বড় করার মতো যথেষ্ট সুযোগ আমাদের ছিল। কিন্তু আমরা সেটা করার জন্য যথেষ্ট কার্যকরী ছিলাম না। আর এরপর আমাদের নির্ভর করতে হয়েছে প্রচুর আক্রমণ করার ওপর, বক্সের ভেতরে ও আশেপাশে অনেক সুযোগ তৈরি করার ওপর এবং যতক্ষণ না আমরা তাদের রক্ষণ ভাঙতে পারছি, ততক্ষণ পর্যন্ত ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়ার ওপর। আর ঠিক এভাবেই আমরা ম্যাচটা জিতেছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

1

নাহিদ রানাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না নির্বাচকরা

2

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির ত

3

থাইল্যান্ডে সয়েল ফিভারে ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০

4

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

5

‘কাউকে নিয়ে মাথা না ঘামানো একটি ব্যক্তিগত পছন্দ’, তৃষার রহস্

6

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

7

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

8

দক্ষিণ কোরিয়ার গাছন ইউনিভার্সিটিতে সুযোগ পেলেন বেরোবির পারভে

9

মেসিকে আরেকবার ফেরাতে চাইছে আর্জেন্টিনা

10

মেসির বাঁম পা চান কেইন

11

থিয়াগো সিলভার সমালোচনার কড়া জবাব দিলেন ব্রাজিল কোচ

12

দীঘির কপাল খুলবে কবে?

13

সততা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে মেধা-দক্ষতার সর্বোচ্চ প্রয়

14

বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ, ক

15

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা স

16

বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে

17

গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার

18

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক

19

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট

20