Jahirul Hasan
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’


২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে মাঠে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দিয়ে দীর্ঘ এক ভাষণ দিয়েছেন হলিউড তারকা টম ক্রুজ। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই চূড়ান্ত লড়াইয়ের আগে তিনি ফুটবলের সর্বজনীনতা এবং এর একীভূত করার ক্ষমতার কথা তুলে ধরেন। তার এই বক্তব্যে পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের আবেগ ও স্বপ্নের প্রতিফলন ঘটেছে।  

ম্যাচ শুরুর আগে উপস্থিত দর্শকদের উদ্দেশে দেওয়া ভাষণে টম ক্রুজ বলেন, ৩০ দিনেরও বেশি সময় আগে, ৪৮টি দেশ একটি যাত্রা শুরু করেছিল। তারা মহাসাগর পাড়ি দিয়েছে, সীমান্ত পার হয়েছে, বিভিন্ন সংস্কৃতিকে ছাড়িয়ে গেছে। আর সবাই মিলে তারা আমাদের দেখিয়েছে কেন এই খেলাটি পুরো বিশ্বের। তিনটি আয়োজক দেশ জুড়ে এবং পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে আমরা শ্রেষ্ঠত্বের সাক্ষী হয়েছি। আমরা ভাগ করে নিয়েছি আনন্দের মুহূর্ত, আশার মুহূর্ত—এমন কিছু মুহূর্ত যা আমরা কেউই কখনো ভুলব না।

ফুটবলকে একটি সর্বজনীন ভাষা আখ্যা দিয়ে এই হলিউড অভিনেতা আরও বলেন, ফুটবল হলো এমন এক ভাষা, যা কোনো শব্দ ছাড়াই কথা বলে। এমন এক শক্তি, যা মানুষকে একত্রিত করে। যা অপরিচিতদের বন্ধুতে পরিণত করে এবং আমাদের মনে করিয়ে দেয় আমাদের সবার মাঝে মিল কোথায়। আজ শুধু দুটি দল বাকি রয়েছে: ইএসপানিয়া (স্পেন)... এবং আর্জেন্টিনা!

দীর্ঘ এক মাসের এই মহাযজ্ঞের শেষ অধ্যায়ে এসে পুরো বিশ্বকে এক সুতোয় বাঁধা এই টুর্নামেন্টকে উদযাপনের আহ্বান জানান এই তারকা। 

মাঠের বুকে বয়ে চলা প্রতিটি স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, কিন্তু এই গল্পগুলো, না, এই গল্পগুলো আমাদের প্রত্যেকের। প্রতিটি দেশের, প্রতিটি খেলোয়াড়ের, প্রতিটি সমর্থকের, প্রতিটি স্বেচ্ছাসেবকের। মাঠের বুকে বয়ে চলা প্রতিটি স্বপ্নের। তাই যখন আমরা শেষ অধ্যায়ের জন্য একত্রিত হয়েছি, আসুন আমরা এমন একটি টুর্নামেন্টকে উদযাপন করি যা পুরো বিশ্বকে এক সুতোয় বেঁধেছে। আসুন আমরা একে অপরকে উদযাপন করি। এটাই ফুটবল। এটাই সেই ক্ষণ। আর এটাই... এটাই শ্রেষ্ঠত্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবির রিআর্থ ক্লাবের নেতৃত্বে আল শাহারিয়া ও হাফিজ আল হিমু

1

বেরোবিতে ‘ঐতিহ্য উৎসব’: একই মঞ্চে প্রাচীন মিশর ও বাংলার লোকস

2

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর নিজের লক্ষ্য জানালেন সুখি ইত

3

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে : নাসীরুদ্দীন

4

পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর কর

5

সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই

6

ড্রেসিংরুমে কাঁদলেন রোনালদো

7

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে যা জানালেন স্কালোনি

8

২৪ বছর আগে লেখা, ১০ বছর আগে রেকর্ড, অবশেষে এলো সেই গান

9

ক্রিকেটের বাইরে নতুন পথচলায় যুক্ত হলেন বাবর আজম

10

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভা

11

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

12

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

13

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে কুবি শিক্ষার্

14

সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে আগ্রহী বাংলাদেশ-ইন্দো

15

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

16

জনগণের শান্তি যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে

17

সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

18

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

19

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

20