Jahirul Hasan
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩০০ চালকের দৃষ্টিশক্তি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৩০০ চালকের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনামূল্যে চশমা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মিনি কনফারেন্স রুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ভিশনস্প্রিং বাংলাদেশের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়েছে।

কর্মসূচির আওতায় রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ ৩৯টি মন্ত্রণালয়ের চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী তাদের বিনামূল্যে চশমা দেওয়া হবে।

পাঁচ দিনব্যাপী এ কর্মসূচি ১৮ ও ১৯ অক্টোবর এবং ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কার্যালয়ের চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ ছাড়া ভিশনস্প্রিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিশা মাহজাবিন উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের সুস্পষ্ট দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃষ্টিশক্তির সমস্যার কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং চালকদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। চালকদের শারীরিক সক্ষমতা ও সুস্থতার পাশাপাশি দৃষ্টিশক্তির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে সেনা মোতায়নে ন্যাটোর সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

1

প্রতিশ্রুতি ভঙ্গ, জনমত উপেক্ষা করে সংসদে বিল পাস করছে সরকার

2

ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানাল পাকিস্তানি

3

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

4

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

5

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

6

গ্যালাতাসারাই তারকাকে কটাক্ষ করে ইয়ামালের পোস্ট, ‘এখন সে কি

7

দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস

8

যে কারণে ভেঙে পড়ছে ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর দীর্ঘদিনের সম

9

দিল্লি সফরে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

10

ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফ

11

পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত

12

ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল

13

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

14

প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি হেফাজতের

15

১০০% শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম চান মার্কিন আইনপ্রণেতা

16

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

17

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

18

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

19

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের আনুষ্ঠানিক অ

20