Jahirul Hasan
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরুণদের মাদক থেকে দূরে রাখতে কর্মসংস্থান ও দক্ষতা বাড়ানোর আহ্বান

তরুণ সমাজকে ধ্বংসাত্মক মাদকাসক্তি থেকে দূরে রাখতে কেবল চিকিৎসা বা পুনর্বাসন নয়, বরং তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল- ‘জীবনের অভিজ্ঞতা শুনি : সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’।

চিফ হুইপ বলেন, দারিদ্র্য, বেকারত্ব, পারিবারিক টানাপোড়েন ও সামাজিক অবমূল্যায়ন মানুষের মানসিক স্বাস্থ্যে গভীর নেতিবাচক প্রভাব ফেলে। তাই মানসিক স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসাসেবার পাশাপাশি সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, কর্মসংস্থান ও সামাজিক সহমর্মিতা বাড়ানো আবশ্যক। তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে শুধু চিকিৎসা ও পুনর্বাসনের ওপর নির্ভর করলে চলবে না, বরং তাদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার কার্যকর সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি তরুণদের উদ্দেশ্যে আরও বলেন, নিজেদের যোগ্য করে গড়ে তুলে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। একই সঙ্গে সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং যেকোনো সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এছাড়া সেমিনারে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ও পরিচালক ডা. সাইফুন্নাহার সুমি, স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ড. ইকবাল মাসুদ এবং ড. নায়লা পারভীনসহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোর বিশেষজ্ঞ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

1

ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃ

2

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

3

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

4

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

5

দুবাই পুলিশের গবেষণা: ডিজিটাল নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি

6

মেইল ভোট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল মার্কিন সুপ্রিম ক

7

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

8

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতির সাক্ষ

9

শক্ত হয়ে ফিরবে অজিরা, দাবি সিমন্সের

10

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন

11

নতুন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের

12

সংসদে সার সংকট নিয়ে দুই এমপির ভুল তথ্য, কৃষক নিহতের ঘটনা ১৯৯

13

সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, দিলেন দিকনির্দ

14

পাকিস্তানে ইমরান খানের দলের শাসিত প্রদেশে জরুরি অবস্থা

15

নড়িয়ায় নারীকে ধর্ষণ-শিশুকে অপহরণের হুমকির অভিযোগ

16

সাফে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, বসুন্ধরা কিংসে

17

সরকার ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইলেও একটি মহল বিভ্রান্তি ছড়া

18

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

19

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ

20