Jahirul Hasan
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা শেষে আইপিএলে ফিরতে চান হ্যারি ব্রুক

দুই বছরের নিষেধাজ্ঞা শেষে আবারও আইপিএলে ফিরতে চলেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। ডানহাতি এই ব্যাটার বলেন, আইপিএল একটি দুর্দান্ত টুর্নামেন্ট এবং এটি দারুণ এক অভিজ্ঞতা। একটি মৌসুম খেলে একজন ভালো খেলোয়াড় হিসেবেই ফেরা যায়। এটি এমন একটি প্রতিযোগিতা যার অংশ হওয়াটা দারুণ ব্যাপার এবং ভবিষ্যতে আমি এ নিয়ে অবশ্যই ভাবব।

দিল্লি ক্যাপিটালস তাকে দলে ভেড়ানোর পরেও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল। ওই সময় এই ক্রিকেটার জানিয়েছিলেন, ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটই তার প্রধান অগ্রাধিকার। তিনি ‘দ্য হান্ড্রেড’ ছাড়া অন্য কোনো লিগে খেলবেন না। এ কারণেই তিনি আইপিএল বা পিএসএল-এর মতো লিগগুলোতে অংশ নেননি।

আইপিএল ২০২৩ মৌসুমের আগে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে ১৩.২৫ কোটি রুপিতে দলে নিয়েছিল। সেই মৌসুমে ইয়র্কশায়ারে জন্ম নেওয়া এই ব্যাটার ১১টি ম্যাচ খেলে ১২৩ স্ট্রাইক রেটে মোট ১৯০ রান করেছিলেন, এর মধ্যে একটি সেঞ্চুরিও ছিল। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই সেঞ্চুরিটি তিনি মাত্র ৫৫ বলে ১২টি চার ও তিনটি ছক্কার সাহায্যে করেছিলেন। টুর্নামেন্টের বাকি সময়টা এই ইংলিশ তারকার জন্য হতাশাজনক ছিল এবং হায়দ্রাবাদের জন্যও মৌসুমটি বেশ কঠিন কেটেছিল।

দিল্লি ক্যাপিটালস (ডিসি) তাকে দুবার দলে নিলেও তিনি খেলেননি। ২০২৪ সালে ক্যাপিটালস তাকে ৪ কোটি রুপিতে কিনেছিল, কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি লিগ থেকে সরে দাঁড়ান। এরপর আইপিএল ২০২৫-এর আগে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ৬.২৫ কোটি রুপিতে দলে নেয়। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততার কারণে এই ইংলিশ ক্রিকেটার আবারও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, যার ফলে বিসিসিআই তাকে নিষিদ্ধ করে।

তিনি বর্তমানে ‘দ্য হান্ড্রেড’ লিগে সানরাইজার্স লিডস-এর হয়ে খেলছেন এবং আটটি ম্যাচে অংশ নিয়ে মোট ২০৫ রান করেছেন। এর মধ্যে তার সর্বোচ্চ ইনিংসটি ৫৫ রানের এবং স্ট্রাইক রেট ১৮৭। যদিও এই ক্রিকেটার লিগে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। তবে দেখার বিষয় হলো কোনো দল তার ওপর বাজি ধরে তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করে কি না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার্চের বাইরে হাজার হাজার ভক্ত, রোনালদো-জর্জিনা কি বিয়ে করেছ

1

ভালো না খেললেও জিততে চাই: মরিনহো

2

ফের আকস্মিক বানের মুখে নেপাল : জারি উচ্চ সতর্কতা

3

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক

4

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

5

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন ম

6

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী

7

পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন

8

‘ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় হলে গবেষণায় ব্যাপক পরিবর্তন আসবে’

9

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

10

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

11

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

12

হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের

13

ছাত্র আন্দোলনের মুখে অমিত শাহ নতি স্বীকার করলেন

14

আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগ

15

ইসরায়েলকে স্বীকৃতি ছাড়া পারমাণবিক চুক্তি নয়, সৌদিকে ট্রাম্প

16

পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত

17

পাঁচ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, রাজধানীতে তাপমাত্রা কমার সম্ভা

18

ধানমন্ডি-৩২ এ জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর,

19

জাতিসংঘের বিশ্বমঞ্চে যে কৃতিত্ব শুধুই জিয়া পরিবারের

20