Jahirul Hasan
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদেশ সিরিজ

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। তবে প্রায় একই সময়ে আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ করায় অনিশিচত হয়ে পড়েছে ভারতের বাংলাদেশ সফর।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর আরুন জেটলি স্টেডিয়ামে ম্যাচ তিনটি হওয়ার কথা।

২০২৪ সালের জানুয়ারির পর দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম মুখোমুখি হবে দুই দল। সিরিজটি দুই দলের ভবিষ্যৎ সফর সূচির অংশ।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের ক্রিকেটের সঙ্গে ভারতের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। নিজেদের হোম ম্যাচের বড় একটি অংশ তারা ভারতে খেলছে। এবার সেই পরিচিত পরিবেশেই ভারতের বিপক্ষে সিরিজ খেলতে নামবে আফগানরা।

সেপ্টেম্বরের সূচিতে ভারতের আরেকটি সফরও ছিল। বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল তাদের। সূচি অনুযায়ী ওয়ানডে হওয়ার কথা ছিল ১, ৩ ও ৬ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। তবে প্রায় একই সময়ে আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ করায় অনিশিচত ভারতের বাংলাদেশ সফর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

1

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

2

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখ

3

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

4

মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

5

নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায়

6

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

7

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

8

এল ক্লাসিকোর আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল

9

৯/১১ হামলার সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্র টানলেন ট্রাম্প

10

কাল প্রেক্ষাগৃহে আসছে 'পোড়া প্রেম

11

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন লঙ্কান তারকা

12

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

13

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

14

ইউরোপের দুর্বলতা জেনে গেছে হুতি

15

কৌতুকের সুরে ব্রাজিলের একাদশ ফাঁস করে দিলেন আনচেলত্তি

16

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

17

পূজার ছুটিতে ১০ দিন বন্ধ বেরোবি, অতিথি-দর্শনার্থীদের প্রবেশে

18

আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি শিথিল করল ফিফা

19

১৫ ম্যাচেই ছাঁটাই হলেন ইউনাইটেডের কোচ

20