Jahirul Hasan
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধ থামানোর চেষ্টা, জেডি ভান্সকে ‘সাইড’ করে দিলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাতে দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে সরাসরি কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, কাতারের রাজধানী দোহাকে ভান্স ও মোহসেন রেজাইয়ের সম্ভাব্য সাক্ষাৎস্থল হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

এর ঠিক একদিন পরই ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে ‘সাইড’ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় বলেন, ভান্সকে শুধুমাত্র বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির দুর্নীতির ওপর নজর দিতে নির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কোনো চুক্তিরও প্রয়োজন নেই বলে জানান তিনি।

সংবাদমাধ্যম আলজাজিরা বলেছেন, এরমাধ্যমে যা মনে হচ্ছে ট্রাম্প ভান্সকে পররাষ্ট্র বিষয়ক বিষয় থেকে দূরে সরিয়ে দিয়েছেন। ফলে তিনি যুদ্ধ থামানো যে চেষ্টা করছিলেন, সেটি থমকে গেলো।

ওয়ালস্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদন আরও বলেছেন, ট্রাম্প গত কয়েকদিন ধরে তার কাছের লোকদের বলছেন, গত জুনে ইরানের সঙ্গে ভান্সের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি মারাত্মক ভুল ছিল কি না। ট্রাম্পের মতে, এই বিরতির কারণে ইরান নিজেদের আবারও পুনর্গঠিত করতে পারছে এবং নৌ-অবরোধ আরোপের আগেই তারা বিপুল তেল বিক্রি করে অর্থ সংগ্রহ করতে পেরেছে।  

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হয়। এতে ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়। এই ভরাডুবির জন্য ভান্স ইরান যুদ্ধকে দায়ী করেন। এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে বলেও জানান তিনি।

এরপর থেকেই ভান্স ২০২৮ সালের নির্বাচনের কথা মাথায় রেখে যুদ্ধ থামাতে তৎপরতা বাড়িয়ে দেন। কিন্তু তাকে এখন সরিয়ে দিয়েছেন ট্রাম্প।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল, আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বকেয়া ঋণ ৪০ লাখ কোটি ডলার ছাড়া

1

স্পেনের ১০ নম্বর জার্সি পেলেন মুনিওস

2

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্র

3

পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ বেশি ছেলেদের

4

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

5

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

6

আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য গডফাদার’ তারকা আল পাচিনো

7

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

8

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

9

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র:

10

রোনালদোকে নিয়ে গুজব

11

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

12

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, ৩ বাসচালককে ১৫ হাজার টাকা

13

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২৫

14

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

15

টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব: আশরাফুল

16

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

17

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার এ

18

ময়লার ভাগাড় থেকে বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধান

19

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্

20