Jahirul Hasan
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’


গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর এবার সব প্রতিযোগিতায় ট্রফি জয়ের লক্ষ্য স্থির করেছে আর্সেনাল। দলটির জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ জানিয়েছেন, নতুন মৌসুমে আরও বড় সাফল্য পেতে প্রস্তুত তারা।

গত মৌসুমে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতে আর্সেনাল। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এছাড়া লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হার এবং এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হয় দলটিকে।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শুরুতেই গোল করে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন হাভার্টজ। তবে পরে উসমান দেম্বেলের পেনাল্টি গোলে সমতায় ফেরে পিএসজি এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় ফরাসি ক্লাবটি।

নতুন মৌসুমের লক্ষ্য নিয়ে হাভার্টজ বলেন, ‘আমরা সবগুলো ট্রফিই জিততে চাই। এ কারণেই আমরা এই ক্লাবে আছি। গত মৌসুমে আমরা প্রিমিয়ার লিগ জিতেছি, কিন্তু আরও অনেক কিছু অর্জনের সুযোগ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সফল হতে হলে আমাদের আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। আমরা জানি মৌসুম কতটা দীর্ঘ এবং সব প্রতিযোগিতায় টিকে থাকা কতটা কঠিন। তবে এবার আরও ভালোভাবে খেলতে চাই।’

তবে কাজটি সহজ হবে না বলেও স্বীকার করেছেন হাভার্টজ। প্রতিপক্ষ দলগুলোও নতুন মৌসুমের আগে নিজেদের শক্তিশালী করছে বলে মনে করেন তিনি।

হাভার্টজ বলেন,‘অন্য দলগুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। তাই আমাদেরও উন্নতি করতে হবে। আমরা সবাই এখানে আরও ভালো করার জন্য আছি এবং অনুশীলন করছি।’

নতুন মৌসুমে আর্সেনালের প্রথম বড় পরীক্ষা ১৬ আগস্ট। কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। এরপর ২১ আগস্ট কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চেয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ

1

ইমরান খানকে স্বস্তির খবর দিল আদালত

2

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

3

ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফ

4

জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার

5

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

6

ফের আকস্মিক বানের মুখে নেপাল : জারি উচ্চ সতর্কতা

7

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

8

ইরান যুদ্ধে ট্রাম্পের সামরিক তৎপরতায় উদ্বিগ্ন এশিয়ার মার্কিন

9

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্

10

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

11

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়ে

12

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

13

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

14

নেপালের সঙ্গে সিরিজ আয়োজন নিয়ে যা বলছে বিসিবি

15

ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্

16

আসিয়ান কাপের সূচি ঘোষণা, হামজাদের খেলা কবে কোথায়

17

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ

18

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

19

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

20