Jahirul Hasan
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্রেপ্তার ২

মাহাবুব তালুকদার, শরীয়তপুর:

শরীয়তপুরের ভেদরগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণী ও তার দুই ভাইবোনকে চুরির অপবাদ দিয়ে আটকে রেখে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ওই তরুণীর মাথার চুল কেটে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।
এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৭ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার কৃতরা হলেন- আফসানা সরদার (৫০) ও আমির (৩০)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে ফারিয়া আক্তার ও তার দুই ভাইবোন বাজার করতে স্থানীয় মনিরের দোকানে যান। সেখানে মনির ফারিয়াকে রাতে দেখা করার প্রস্তাব দেন বলে অভিযোগ করেন তিনি। এতে প্রতিবাদ জানালে বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

ভুক্তভোগী ফারিয়ার মা ফাতেমা বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরে মনির তার মেয়েকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন মেয়েকে আবারও রাতে দেখা করার প্রস্তাব দেওয়া হলে ফারিয়া তাতে রাজি না হয়ে প্রতিবাদ করেন।
এরপর ফারিয়া ও তার দুই ভাইবোনকে জোর করে একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন ফাতেমা বেগম। সেখানে তাদের মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। একপর্যায়ে ফারিয়ার মাথার চুল কেটে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ফাতেমা বেগম বলেন, আমার সন্তানদের অন্যায়ভাবে আটকে রেখে মারধর করা হয়েছে। মেয়ের মাথার চুলও কেটে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগী ফারিয়া আক্তার অভিযোগ করেন, মনির বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন ওই প্রস্তাবের প্রতিবাদ করায় তাকে ও তার ভাইবোনকে জোর করে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ফারিয়ার ভাষ্য, সেখানে তাকে একটি কক্ষে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করা হয়। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে তাকে চুরির অপবাদ দেওয়া হয়। এরপর তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর এবং মাথার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
একইভাবে তার ভাইবোনকেও গাছের সঙ্গে বেঁধে রাখা ও মারধর করা হয়েছে বলে দাবি করেন ফারিয়া। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারিয়া ও তার দুই ভাইবোনকে উদ্ধার করে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হুসাইন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা প্রথমে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে শুক্রবার দুপুরে তিনি অভিযোগটি প্রত্যাহার করে নেন। পরে শুক্রবার দিনগত রাত ১২টার দিকে ভুক্তভোগীর মা আবারও লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করে রাতেই অভিযান চালানো হয়। অভিযানে এজাহারভুক্ত দুই আসামি আফসানা সরদার ও আমিরকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িত অন্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

1

জ্বালানি স্বনির্ভরতার পথে মিসর, গ্যাস অনুসন্ধানে ২০ শতাংশ প্

2

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

3

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন

4

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট

5

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারি অফ

6

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

7

ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’

8

উদ্বাস্তু শিবিরে কোরআন হিফজ করছে গাজার শিশুরা

9

‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধ

10

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন

11

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

12

‘ফুটবল সকলের’ স্লোগানে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর

13

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

14

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

15

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

16

রাতের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংক

17

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

18

মক্কা জোট : হুথিদের লাগাম টেনে ধরতে ইরানকে আহ্বান পাকিস্তানে

19

বিশ্বকাপে পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন গুইমারেস

20