Jahirul Hasan
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

রাবিদ ইমাম বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র মিডিয়া ম্যানেজার। ২০০৫ সাল থেকে ক্রিকেট বোর্ডের সঙ্গে আছেন তিনি। ২১ বছর দায়িত্ব সামলেছেন মিডিয়া বিভাগের। অনেক দিন ধরেই গুঞ্জন ছিল মিডিয়ার দায়িত্ব ছাড়তে পারেন রাবিদ। 

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। মিডিয়া বিভাগের হয়ে আর দায়িত্বে থাকছেন না রাবিদ ইমাম। আজ (বুধবার) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রাবিদ ইমাম নিজেই। মিডিয়ার দায়িত্ব ছাড়লেও বিসিবির নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। এখন থেকে বিসিবির এজিএম হিসেবে দায়িত্ব সামলাবেন রাবিদ ইমাম। 

রাবিদ বলছিলেন, 'অনেকবছর তো হলো দায়িত্বের। যে কারণে অনেকদিন ধরেই ভাবছিলাম এই দায়িত্ব ছেড়ে কিভাবে আরও ক্রিকেটের সঙ্গে সরাসরি থাকা যায়। এখন সুযোগ পেয়েছি চেষ্টা করব কাজ করার।'

এজিএম হলেও রাবিদ মূলত এইচপি বিভাগের দায়িত্ব সামলাবেন। দেশের পাইপলাইন ঠিক করার কাজে নিজেকে দায়িত্বে রাখবেন। এ ছাড়া মিডিয়া বিভাগের দায়িত্বে নতুন করে কমপক্ষে দুই জন মিডিয়া ম্যানেজার দেখা যেতে পারে বলে জানা গেছে। দ্রুতই জানা যাবে কারা পাচ্ছেন নতুন দায়িত্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর ৫০ সদস্যের ‘মিথ্যা কথা’ শনাক্তের পরীক্ষা নিলো যু

1

মধ্যপ্রাচ্য থেকে সেনার সংখ্যা কমিয়ে নেওয়ার পরিকল্পনা যুক্তরা

2

বরগুনায় সাংবাদিক আসাদ সবুজের জামিন

3

সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না : ডা. শফিকুর রহমান

4

পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্ম

5

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

6

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ

7

দক্ষ জনশক্তি তৈরি ও এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান

8

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

9

রাতের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংক

10

৪০ বছরে সবচেয়ে বাজে শুরু, দুয়োধ্বনিতে ‘মর্মাহত’ ম্যানইউ কোচ

11

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিন

12

কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের বি

13

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

14

জ্বালানি স্বনির্ভরতার পথে মিসর, গ্যাস অনুসন্ধানে ২০ শতাংশ প্

15

ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান, তবে সবার জন্য নয়

16

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

17

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

18

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী

19

অস্ত্রের তথ্য দিন, আইনি ঝামেলা ছাড়াই পুরস্কার : এসআরবি

20