Jahirul Hasan
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ

বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় হারের পর অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ কোনো অজুহাত দাঁড় করাননি। বরং অস্ট্রেলিয়ার ব্যর্থতার পাশাপাশি বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি স্পোর্টকে ম্যাচের ফল নিয়ে কথা বলতে গিয়ে স্মিথ সরাসরি বলেন, ‘হারের কারণটা খুবই সরল। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে।’

স্মিথের মতে, ম্যাচের প্রথম দিন সকালেই বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়ার ওপর বড় চাপ তৈরি করেছিলেন। বিশেষ করে বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেননি।

স্মিথ বলেন, ‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই ডিসিপ্লিনড ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিনড ছিল না।’

প্রথম ইনিংসে বাংলাদেশের পাওয়া বড় লিডই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় বলে মনে করেন তিনি।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটাররা তুলনামূলক ভালো খেললেও তখন অনেক দেরি হয়ে গেছে। বাংলাদেশের প্রথম ইনিংসের লিড পুষিয়ে নেওয়ার মতো অবস্থায় পৌঁছাতে পারেনি অস্ট্রেলিয়া।

স্মিথ বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল, সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেটও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, তবে ইনিংস বড় করতে পারেনি।’

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেন ক্যামেরন গ্রিন। কিন্তু অন্য প্রান্তে যথেষ্ট সমর্থন না পাওয়ায় তাঁর ইনিংস বড় সংগ্রহে রূপ নেয়নি।

স্মিথ বলেন, ‘গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, তবে তাকে সঙ্গ দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে কমপক্ষে ২০০-এর বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল।’

এরপর আবারও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘আর যেটা আগেই বললাম, আমাদের বাংলাদেশ উড়িয়ে দিয়েছে।’

বড় ব্যবধানে হারের পরও এই ফলকে দীর্ঘমেয়াদি সংকট হিসেবে দেখতে চান না স্মিথ। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ক্রিকেট খেলা অস্ট্রেলিয়ার একটি খারাপ সপ্তাহের মধ্য দিয়ে গেছে।

স্মিথ বলেন, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ

1

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে : স্বরাষ্ট্

2

প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির

3

সংসদে ভিন্নমত প্রকাশের কোনো পরিবেশ নেই : রুমিন ফারহানা

4

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

5

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

6

তিতুমীর কলেজের একাংশের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

7

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

8

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

9

৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

10

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আ

11

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

12

গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার

13

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

14

খাদ্য কর্মসূচির সুফল উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে

15

বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষ

16

ইরান যুদ্ধে আহতের তালিকায় আরও সেনার নাম যোগ করল যুক্তরাষ্ট্র

17

‘আন্ধার’ -এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

18

মধ্যপ্রাচ্যের পরাশক্তি হওয়ার সক্ষমতা ইসরায়েলের নেই

19

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ ম

20