Jahirul Hasan
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে ইরানের নৌবাহিনী। আজ শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যমগুলোতে এ তথ্য জানানো হয়।

আধাসরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, কোস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়।

ড্রোন ভূপাতিত করা নিয়ে ইরানি নৌবাহিনী বলেছে, “ইরানের ভৌগলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত এবং স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে আমরা এক মুহূর্তের জন্যও ভাবব না।”
ইরনা ভূপাতিত করা ড্রোনের একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে ড্রোনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এরআগে গতকাল রাতে সিরিকে ইরানের একটি টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনারা। এর জবাবে ইরান বাহরাইনে থাকা মার্কিনিদের রাডার লক্ষ্য করে হামলা চালায়। এ রাডার দিয়ে হামলার আগাম সতর্কতা পাওয়া যায়।

বাহরাইনে হামলার পর দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান আহমেদ ভাহিদি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো আগ্রাসন চালায় তাহলে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক হামলা চালিয়ে এর জবাব দেওয়া হবে।

তিনি বলেছেন, “আমাদের জবাব হবে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক। শত্রুরা বার বার যে পরাজয়ের শিকার হয়েছে, সেখান থেকে তাদের শিক্ষা নিতে হবে। আর নয়ত তাদের আরও বড় শিক্ষা দেওয়া হবে।”

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লঞ্চের ভাড়াও বাড়লো

1

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্

2

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী

3

পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

4

কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার

5

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক

6

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

7

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

8

পূজার ছুটিতে নির্বাচন ভবনের সুরক্ষায় ৫ নির্দেশনা

9

সানায় সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

10

ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্

11

চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন জামাল?

12

মঙ্গলবারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

13

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

14

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়া

15

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

16

ভারতের গোয়ার গ্রুপে বাংলাদেশের ফর্টিজ

17

অর্থনৈতিক প্রবৃদ্ধি-নিরাপত্তায় আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা অপ

18

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

19

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

20