Jahirul Hasan
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে মিষ্টি ভেবে বোমা খেয়ে একজন নিহত

ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। বুনো শূকর শিকারের জন্য তৈরি দেশি বোমাকে মিষ্টি ভেবে তাকে খেতে দেওয়া হয়েছিল। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

ঘটনার সময় রাজেন্দ্র বারৌটিয়া নামের এক তরুণ ভারতে মধ্যপ্রদেশের দিন্ডোরি জেলার এক গ্রামে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে আগুনের পাশে বসে ছিলেন। তখন গ্রামের এক ব্যক্তি তাকে মিষ্টিসদৃশ কিছু খেতে দেন। ৩৫ বছর বয়সী রাজেন্দ্র মিষ্টি ভেবে তা খেয়ে ফেলেন। কিন্তু মিষ্টির মতো দেখালেও তা আসলে ছিল ঘরে বানানো বোমা।

পুলিশ কর্মকর্তা রেখা সিং এএফপিকে জানান, এলাকার কিছু আদিবাসী মানুষ বুনো শূকর মারতে এ ধরনের বোমা ব্যবহার করে। সেরকম একটা বোমাই ওই ব্যক্তিকে দেওয়া হয়েছিল এবং সেটা তার মুখেই বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও রাজেন্দ্রকে আর বাঁচানো যায়নি।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে রেখা সিং বলেন, কাউকে হত্যা করা তাদের উদ্দেশ্য ছিল, নাকি সেটা নিছক দুষ্টুমি ছিল, তা এখনো জানা যায়নি। বিষয়টি এখনো তদন্তাধীন।

ভারতের মধ্যপ্রদেশের কিছু অঞ্চলে গ্রামের কিছু মানুষ বুনো শূকর মারতে আতশবাজি কিংবা পাথর খনি থেকে সংগ্রহ করা বারুদ আটার গোলার ভেতরে দিয়ে এক ধরনের বিস্ফোরক তৈরি করে। আকারে রসগোল্লার মতো সেই বিস্ফোরকই মিষ্টি ভেবে খেয়ে ফেলেছিলেন রাজেন্দ্র বারৌটিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টে

1

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক

2

সঠিক পরিকল্পনা-প্রস্তুতির মাধ্যমে অনিশ্চয়তা মোকাবিলা করা সম্

3

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

4

সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ জনকে দেওয়া হলো পুলিশ পদক

5

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ

6

বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের ফুটবলে জনপ্রিয়তার জোয়ার

7

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

8

আমি চলে গেলে কেউ দেবে না, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছি: ট্র

9

জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে জাসাসের শ্রদ্ধা নিবে

10

সিরিয়ায় আসাদ আমলের নয়জন পাইলট গ্রেপ্তার

11

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দা

12

ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে হারিয়ে একটি পুরস্কার জিতলেন কেইন

13

স্পর্শিয়া এবার ‘লালপরী’

14

লিগে সেরা শুরুর রেকর্ড ছুঁয়েও হতাশ আর্সেনাল কোচ

15

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

16

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

17

কানাডার প্রতিমন্ত্রীর সফ‌রে ৪ কোটি ৫০ লাখ ডলারের নতুন বিনিয়

18

যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

19

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

20