Jahirul Hasan
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক বছরেই শেষ পগবার মোনাকো অধ্যায়, আবারও তিনি ফ্রি এজেন্ট!

পল পগবার ফেরার গল্পটা যেমন ছিল আবেগের, প্রত্যাবর্তনের পরের অধ্যায়টা তেমন হলো না। মোনাকোয় যোগ দেওয়ার এক বছর না পেরোতেই ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি। আজ বুধবার এক বিবৃতিতে ফরাসি মিডফিল্ডারের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে মোনাকো

৩৩ বছর বয়সী পগবা গত মৌসুমে ফ্রি ট্রান্সফারে মোনাকোয় যোগ দিয়েছিলেন। প্রায় দুই বছরের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে সেটিই ছিল তার প্রথম নতুন চুক্তি। কিন্তু মাঠে ফেরার পরও চোট যেন পিছু ছাড়েনি তার।

মোনাকোয় যোগ দেওয়ার পর বিশেষ পুনর্বাসন ও অনুশীলন কর্মসূচির মধ্য দিয়ে যেতে হয়েছিল পগবাকে। শেষ পর্যন্ত নভেম্বরে ক্লাবটির হয়ে প্রথমবার মাঠে নামেন তিনি। কিন্তু এরপর একের পর এক চোটে আবারও থমকে যায় তার পথচলা। পুরো মৌসুমে মাত্র ছয়টি ম্যাচে মাঠে নামতে পেরেছেন, সব মিলিয়ে খেলেছেন মাত্র ১০৫ মিনিট।

মোনাকোর প্রধান নির্বাহী থিয়াগো স্কুরো পগবার বিদায়ে হতাশা প্রকাশ করলেও তার পেশাদার মনোভাবের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘ক্লাবের পক্ষ থেকে আমি শুধু পলকে ধন্যবাদ জানাতে চাই। আমরা খুব খুশি যে একসঙ্গে এই পথটা চলতে পেরেছি।’

পগবার মোনাকোয় যোগ দেওয়াকে শুরু থেকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেছিল ক্লাবটি। স্কুরোর ভাষায়, এটি ছিল ‘সাহসী ও উচ্চাকাঙ্ক্ষী একটি বাজি’। কিন্তু শেষ পর্যন্ত সেই বাজির ফল প্রত্যাশামতো হয়নি। তবু পগবার প্রত্যাবর্তনের গুরুত্বকে খাটো করতে চান না স্কুরো। তার মতে, পেশাদার ফুটবনের মাঠে আবার ফিরতে পারাটাই ছিল এই অধ্যায়ের অন্যতম বড় অর্জন।

মাঠে সময়টা খুব বেশি পাওয়া হয়নি। তবে মোনাকোর ড্রেসিংরুমে পগবার উপস্থিতি যে তরুণ খেলোয়াড়দের জন্য মূল্যবান ছিল, সেটি আলাদা করে উল্লেখ করেছেন স্কুরো। তরুণ সতীর্থদের সঙ্গে নিজের দীর্ঘ অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, তাদের পরামর্শ দেওয়া—এসবের জন্য পগবার প্রশংসা করেছে ক্লাব। তার আচরণও ছিল অনুকরণীয় বলে মন্তব্য করেছেন মোনাকোর প্রধান নির্বাহী।

স্কুরো বলেন, 'পগবার মধ্যে যে অভিজ্ঞতা ও মানসিকতা ছিল, সেটি ড্রেসিংরুমের জন্য ‘মূল্যবান’। তার বিদায়কে তাই শুধু একজন খেলোয়াড়ের প্রস্থান হিসেবে দেখছে না মোনাকো।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্র

1

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এল

2

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

3

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

4

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছা

5

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

6

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

7

নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায়

8

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে:

9

ডাগআউটে নেই সহকারী কোচ, উজবেকিস্তানেও কোচ থাকছেন দূরে দূরে

10

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

11

শ্রীলঙ্কার কিংবদন্তি সংগীতশিল্পী নন্দা মালিনী আর নেই

12

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

13

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্

14

দাউদ ইব্রাহিমের সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন

15

মেয়ে শিশু হাফপ্যান্ট পরায় পর্যটকদের ওপর হামলা

16

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খা

17

কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো নিরসন হয়ে যাবে : ধর্ম

18

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

19

উপাচার্যের আপ্যায়নে ২৭ লাখ ব্যয়ের পর আরও ২০ লাখের চাহিদা বের

20