Jahirul Hasan
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইপিএল মাতানো রিংকু সিংকে বিয়ে করতে যাওয়া কে এই এমপি

চলছে ভারত বনাম আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু, সেই দলে জায়গা হয়নি রিংকু সিংয়ের। আইপিএলে তার ক্যারিয়ার যতই উজ্জ্বল হোক না কেন, দেশের জার্সিতে বারবার থমকে গেছে। তবে ক্যারিয়ার যেভাবেই চলুক না কেন? তার ব্যক্তিগত জীবন মসৃন গতিতেই এগিয়ে চলেছে। গত বছরই সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সম্পন্ন করে নেন। এবার বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেল।

সবকিছু সঠিকভাবে এগুলে আগামী ৪ঠা ডিসেম্বর লক্ষনৌর রামাডা হোটেলে তাদের বিয়ে হবে। বিয়ের তারিখ নিশ্চিত হওয়ার পর দুই পরিবারেই শুরু হয়েছে প্রস্তুতি। বিয়েতে পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিত থাকার কথা আছে। রিংকু ভারতীয় দলের পরিচিত ক্রিকেটার ও তার স্ত্রী প্রিয়া উত্তরপ্রদেশের মাছলিশহর লোকসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির সাংসদ। এর আগে ৮ জুন, লক্ষনৌয়ের দ্য সেন্ট্রাম হোটেলে বাগদান সেরেছিলেন তারা।

রিংকু সিংয়ের স্ত্রী প্রিয়ার জন্ম বারাণসীতে। তার বাবা তুফানি সরোজ। তিনিও সমাজবাদী পার্টির ৩ বারের সাংসদ। কিন্তু প্রিয়ার প্রথম পছন্দ ছিল ওকালতি। প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি পান প্রিয়া। এরপরেই তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করেন তিনি। তবে গত লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি হয়ে নির্বাচনে লড়েন প্রিয়া। মছলিশহর কেন্দ্র থেকে জেতেন ৩৫ হাজারেরও বেশি ভোটে। ২০২৪ লোকসভা ভোটে জয়ী সাংসদদের তালিকায় ২য় সর্বকনিষ্ঠ সাংসদ ছিলেন প্রিয়া।

২০২৫ সালে বাগদানের সময় একটি সাক্ষাৎকারে রিংকু জানিয়েছিলেন, তাদের সম্পর্কের শুরু হয়েছিল কোভিডের সময়। একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখেই তার প্রতি আগ্রহ জন্মায় রিংকুর। তবে তিনি সরাসরি প্রিয়াকে মেসেজ করেননি। কিন্তু প্রিয়া রিংকুর কয়েকটি ছবিতে লাইক দেন। এরপরই রিংকু তাকে মেসেজ করেন। এরপর থেকেই তাদের দু’জনের মধ্যে কথাবার্তা শুরু হয়। পরে ২০২২ সালেই তিনি বুঝতে শুরু করেন যে প্রিয়ার প্রতি তার ভালবাসা তৈরি হয়েছে। ম্যাচের আগেও এমনকি নিয়মিত কথা বলতেন দু’জনে।

রিংকুর ক্রিকেট ক্যারিয়ারকেও খুব সমর্থন করেন প্রিয়া। আইপিএলে কেকেআরের ম্যাচ চলাকালীন বহুবার দর্শকাসনে থেকে সমর্থন করতে দেখা গেছে। শোনা যাচ্ছে, আগামী মৌসুমেই কেকেআরের ক্যাপ্টেন হতে পারেন রিংকু। তবে, ভারতীয় দলে তার প্রত্যাবর্তন কবে হয়, সে বিষয়ে নিশ্চিত কিছুই বলা যাচ্ছে না। এর পাশাপাশি বিয়ের খবরে যে ‘লেডি লাক’ ফিরবে রিংকুর জীবনে? সেই দিকেই উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছেন তার ভক্ত-সমর্থকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্র

1

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্

2

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

3

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন ঘিরে বড় সিদ্ধান্ত আর্জেন্ট

4

পাহাড়ে শুরু, নেপাল পেরিয়ে ভারতের দিকে ছুটল ধ্বংসের স্রোত

5

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

6

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

7

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

8

ইমরান খানকে স্বস্তির খবর দিল আদালত

9

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়

10

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির আত্মহত্যা

11

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমান

12

গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে জার্

13

মেয়েকে নিয়ে বাবার কবর জিয়ারতে জুবাইদা রহমান

14

এবার পুলিশের বিশেষ দায়িত্বে শহিদ আফ্রিদি

15

ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? জবাব দি

16

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

17

সংসদের তৃতীয় অধিবেশন শুরু

18

শিক্ষাকে দক্ষতা ও কর্মসংস্থানে রূপান্তরই সরকারের মূল লক্ষ্য:

19

ধোনিদের কোচ হতে চান ডেল স্টেইন

20