Jahirul Hasan
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসির বিদায়ী ম্যাচের জন্য বিশেষ জার্সি প্রস্তুত করছে আর্জেন্টিনা

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন গত ৩১ আগস্ট। তবে দেশীয় ফুটবলভক্তদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায়ের লক্ষ্যে আগামী ৬ অক্টোবর তিনি জাতীয় দলে শেষ ম্যাচ খেলবেন। আফ্রিকান দেশ বেনিনের বিপক্ষে মহাতারকার বিদায়ী এই ম্যাচ ঘিরে বিশেষ জার্সি প্রস্তুত করছে আর্জেন্টিনা। 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওতে এমন ইঙ্গিতই দিলেন মেসি। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেষ ম্যাচ...আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই...আজীবনের জন্য স্মারক এক পোশাক।’ ওই ভিডিওতে দেখা যায়, মেসি আর্জেন্টিনার পতাকার রঙে বানানো এক জোড়া বুট সোফার ওপর রাখছেন। ডান পাশে হ্যাঙ্গারে ঝুলছিল তার জাতীয় দলের ১০ নম্বর জার্সি, সেটি খুলে হাতে করে নিয়ে আসা বিশেষ এক জার্সি ঝুলিয়ে দিলেন তিনি।

নতুন ওই জার্সি অবশ্য মেসি একাই পরবেন, নাকি পুরো আর্জেন্টিনা জাতীয় দল ওই পোশাকে মাঠে নামবে সেটি স্পষ্ট নয়। বিশ্বকাপজয়ী এই তারকার বিদায়ীয় ম্যাচের জন্য প্রস্তুতকৃত জার্সির নকশায় ভিন্নতা দেখা গেছে। পিঠের অংশে মূল রং হিসেবে দুই পাশে মোটা আকাশি নীল, যার ঠিক মাঝখান দিয়ে সাদা স্ট্রাইপ লম্বালম্বিভাবে নেমে গেছে। এ ছাড়া খেলোয়াড়দের নাম এবং নম্বর সোনালি রঙে লেখা, এর সঙ্গে ‘সান অব মে’র ছায়া (শেড) ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ শৈলীতে।

জাতীয় দলের হয়ে কিংবদন্তি অধিনায়কের শেষ ম্যাচে বিশেষ মাত্রা যোগ করার লক্ষ্যেই বিশেষ এই জার্সিটি বেছে নেওয়া হয়েছে। ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে, তবে মেসি খেলবেন কেবল বেনিনের বিপক্ষে ম্যাচটি। ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে তার বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে আগামী ৩০ সেপ্টেম্বর ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর অবস্থানধারী লিওনেল স্কালোনির দল কর্দোবায় ৭৭তম র‌্যাঙ্কিংধারী বলিভিয়ার বিপক্ষে খেলবে। এরপর ৩ অক্টোবর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ বুরকিনা ফাসো (৬২তম)। র‌্যাঙ্কিংয়ে ৯৩তম বেনিনের বিপক্ষে ম্যাচটি সবার শেষে, মেসির বিদায়ী ম্যাচটি স্বাভাবিকভাবেই এখন থেকেই রোমাঞ্চ ছড়াচ্ছে।

আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষবার মাঠে নামাকে কেন্দ্র করে আরও বড় আয়োজনের পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে তাদের পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে, যাতে সতীর্থদের সঙ্গে মেসি তার জাতীয় দলের অধ্যায়ের শেষ মুহূর্তটি উদযাপন করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভ

1

পুনর্নির্বাচনে লড়বেন ইনফান্তিনো, নিশ্চিত করলো ফিফা

2

ওমানের শ্রমবাজার খোলার প্রচারণা বিভ্রান্তিকর, অর্থ না দেওয়ার

3

তিন সন্তান হত্যার দায় স্বীকার, ট্রাম্পও বলেছিলেন ‘ভয়াবহ ট্র্

4

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগিরই ঢাকা সফরে

5

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

6

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না হুথিরা, বললেন ট্রাম্প

7

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

8

প্রধানমন্ত্রীর হাত ধরেই আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রিজভী

9

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে প্রতারণার ফাঁদে পুরুষ

10

বোমা আতঙ্কে ২০ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন

11

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি

12

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

13

বরগুনায় মহিলা মাদ্রাসায় লাইব্রেরি সহ টাকার বরাদ্দ দিলো এনজি

14

সুনেরাহর প্রার্থনা : কোনো বহুরূপীকে নিকটে আসতে দিয়ো না

15

আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বললেন শামা ওবায়েদ

16

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

17

গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে জার্

18

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক চাপে কাজের অভিযোগ জামা

19

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

20