Jahirul Hasan
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের

২০২৯ সালে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগেই কিউবা ইস্যুর নিষ্পত্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য কমিউনিস্ট শাসিত ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটিতে সামরিক হামলার বিষয়টিও বিবেচনায় রাখছেন তিনি। প্রয়োজনে দেশটিতে সংক্ষিপ্ত সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর সিএনবিসির।

গতকাল বৃহস্পতিবার রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কিউবার পরিস্থিতি তাঁর প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশটিকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবেও আখ্যা দেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি বিদায় নেওয়ার আগেই কিউবার বিষয়টি শেষ করতে চাই।’ মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর মতে, এই বক্তব্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো কিউবায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে দেশটির সরকার উৎখাতের একটি সময়সীমার ইঙ্গিত দিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বাবা-মা কিউবান বংশোদ্ভূত। এ প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, কিউবা ইস্যুর সমাধান রুবিওর কাছে খুবই আনন্দের বিষয় হবে। একই সঙ্গে দেশটিতে একটি সংক্ষিপ্ত সামরিক অভিযান চালানোর বিষয়টি তিনি ‘অবশ্যই বিবেচনা করবেন’ বলেও জানান।

এদিকে সরাসরি সামরিক পদক্ষেপ না নিলেও কিউবার ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটিতে জ্বালানি সংকটের পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কিউবার দূতাবাসের বৃহস্পতিবার প্রকাশিত এক প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মার্কিন অবরোধের কারণে দেশটির আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮০০ কোটি ডলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে

1

অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়

2

‘ক্রিকেটাররা খেয়ালখুশিমতো চলে, ফলে ৫ বছরেও বাংলাদেশের উন্নতি

3

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্

4

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক ন

5

সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

6

মঙ্গলবারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

7

যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেন মৌসুমী

8

আন্দোলনের মধ্যে বার্গার খেয়ে পদ হারালেন ককরোচ জনতা পার্টির ম

9

সিপিএলে দল পেলেন মিরাজ

10

আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য গডফাদার’ তারকা আল পাচিনো

11

পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে ১০ শয্যার হাসপাতালে উন্নীত করা

12

জার্মানিতে রেকর্ড তাপপ্রবাহ, ২০১৬ সালের পর সর্বোচ্চ প্রাণহান

13

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

14

পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত

15

সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধান

16

সেই নাটালি হার্পসহ তিন নারী সহকারীকে ৫৫ লাখ করে টাকা দিলেন ট

17

নতুন স্বৈরাচারের উত্থান দেখছি : নাহিদ ইসলাম

18

স্মৃতিসৌধ ও শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার নতু

19

তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ে

20