Jahirul Hasan
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নতুন পোশাক উপহার


শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক (পাঞ্জাবি) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলার আঙ্গারিয়ায় সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের কার্যালয়ে ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন পাঞ্জাবি তুলে দেন তিনি। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক বিশ্বনাথ রায়, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শেখ মোহাম্মদ ইয়াসিন শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে খাবার খান।

সমাজসেবক শেখ মোহাম্মদ ইয়াসিন বলেন, "সমাজের প্রতিটি মানুষই সমান মর্যাদা ও ভালোবাসা পাওয়ার অধিকার রাখে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা আমাদেরই সন্তান। তাদের মুখে হাসি ফোটাতে এবং তাদের পাশে থাকার সামান্য প্রয়াস থেকেই এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।"

প্রতিষ্ঠানের শিক্ষক বিশ্বনাথ রায় বলেন, "এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং অনুকরণীয়। শিক্ষার্থীদের প্রতি শেখ মোহাম্মদ ইয়াসিনের আন্তরিকতা ও মানবিকতা আমাদের মুগ্ধ করেছে। আমরা তাঁর এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"

উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, "নতুন পোশাক পেয়ে আমরা খুবই খুশি। আমাদের কথা ভেবে যে উপহার দিয়েছেন, তার জন্য আমরা শেখ ইয়াসিন স্যারের প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন এবং একসঙ্গে খাবার খেয়েছেন, যা আমাদের জন্য অনেক আনন্দের।"

স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি বলেন, "সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। শেখ মোহাম্মদ ইয়াসিনের এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত

1

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্

2

সংসদীয় কমিটিতে বেসরকারি সদস্যদের রাখার তাগিদ স্পিকারের

3

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

4

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

5

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্

6

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

7

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

8

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্র

9

‘এ বিষয়ে আমি কিছু জানি না, ব্যাপারটি আমার নলেজে নেই’

10

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

11

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, কী হয়েছে অভিনেতার?

12

বাংলাদেশকে রিভিউ নিতে বলে সাবেকদের তোপের মুখে স্মিথ

13

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

14

সাদা শাড়িতেও মোহময়ী মিম

15

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

16

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফ

17

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

18

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

19

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমি

20