Jahirul Hasan
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি মারা গেছেন

ইরানের বিশিষ্ট শিয়া ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রখ্যাত ইসলামি পণ্ডিত গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসাইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি কয়েক দশক ধরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আহলুল বাইতের শিক্ষা অধ্যয়ন, গবেষণা ও পাঠদানে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আহলুল বাইতের মর্যাদা ও পবিত্রতা রক্ষার পাশাপাশি তিনি অসংখ্য বিশিষ্ট আলেম ও পণ্ডিত গড়ে তুলেছেন। এতিমদের দেখাশোনা এবং বিশেষ করে হজরত ফাতিমা যাহরা (রা.)-এর স্মরণে শোকানুষ্ঠানসহ ধর্মীয় ঐতিহ্য ও আচার-অনুষ্ঠান পুনরুজ্জীবিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

এছাড়া বিবৃতিতে তাঁর কার্যালয় থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

১৯২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি। জীবনের কয়েক দশক তিনি ধর্মীয় জ্ঞানচর্চা, গবেষণা ও পাঠদানে ব্যয় করেছেন। তাঁর কাছে শিক্ষা গ্রহণ করে বহু পণ্ডিত পরবর্তী সময়ে খ্যাতি অর্জন করেন।

সম্প্রতি ওয়াহিদ খোরাসানি তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁকে দেখতে গিয়েছিলেন ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসাইনি খামেনেইর প্রতিনিধিরা। 

তথ্যসূত: তসনিম নিউজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আসেন দেখা হবে রাজপথে

1

নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে অবাঞ্চিত, তিনি থাকলে সম্পর্ক স্বাভা

2

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপ

3

ছক্কা মেরেও ফাইনাল নিয়ে কুলাসেকারার সঙ্গে কথা বলেননি ধোনি

4

ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষকারীদের কড়া জবাব দিলেন সালমান খান

5

সরকারকে ক্ষমা প্রার্থনা ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে

6

চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি:

7

ভিনিসিয়ুসের জায়গায় থাকলে ক্লাব ছেড়ে দিতাম : মরিনিও

8

এবার পুলিশের বিশেষ দায়িত্বে শহিদ আফ্রিদি

9

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

10

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

11

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নি

12

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে হুমায়ুন কবির

13

ব্রাজিলে নির্বাচনে হারতেই ফ্লাভিও বলসোনারোর পাসপোর্ট জব্দের

14

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন

15

তিতুমীর কলেজের সামনে বাসে আগুন

16

ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ছুড়তে পারে রাশিয়া

17

ডারউইনে বাংলাদেশের সাফল্যে উচ্ছ্বসিত ওয়াহ, তবে টেস্ট ক্রিকেট

18

আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বললেন শামা ওবায়েদ

19

কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন

20