Jahirul Hasan
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা গণহত্যা নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় বৃহস্পতিবার

২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান গণহত্যার শামিল ছিল কি না, সেই বিষয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় ঘোষণা করতে যাচ্ছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।

আন্তর্জাতিক আইনের আওতায় সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রে রাষ্ট্র কীভাবে নিজের দায়বদ্ধতা মূল্যায়ন করে, তার রূপরেখা নির্ধারণ করতে পারে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এই মামলা।

বিশ্ব আদালত নামে পরিচিত আন্তর্জাতিক বিচার আদালত ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো সুনির্দিষ্ট মামলার রায় দিতে যাচ্ছে। রোহিঙ্গাদের জন্য এই রায় এমন এক বিরল আশার মুহূর্ত হিসেবে এসেছে, যেখানে বিশ্ব আনুষ্ঠানিকভাবে তাদের দুর্ভোগকে স্বীকৃতি দেবে এবং জবাবদিহির দিকে এক ধাপ এগিয়ে যাবে।

মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে কয়েকটি গণহত্যার ঘটনা ঘটিয়েছিল দেশটির সেনাবাহিনী। এর মধ্যে ইন দিন গণহত্যাকাণ্ড ব্যাপক আলোচিত। ইন দিন গণহত্যাকাণ্ডে স্বামী ও ভাই হারানো ৩৪ বছর বয়সী হাসিনা খাতুন বলেন, ‘‘সেনাবাহিনী আমার স্বামী এবং গ্রামের অন্য পুরুষদের ধরে নিয়ে গিয়েছিল। আমরা আমাদের নিজেদের চোখেই তা ঘটতে দেখেছি।’’

তিনি বলেন, আমার স্বামী চলে গিয়েছিলেন, আমার সন্তানরা ক্ষুধার জ্বালায় কাঁদছিল এবং আমি গর্ভবতী ছিলাম। সাহায্য করার কেউ ছিল না। কোনো রকমে আমরা জীবন নিয়ে বাংলাদেশে পৌঁছেছি।

হাসিনা খাতুন বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির কক্সবাজারে বাস করছেন। সেখানে তারা বাঁশ ও প্লাস্টিকের তিরপল দিয়ে তৈরি ছোট্ট একটি ঘরে বসবাস করছেন।

বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বসবাসকারী প্রায় ১২ লাখ রোহিঙ্গার ভিড়ে ১৪, ১২ এবং ৯ বছর বয়সী তিন ছেলেকে বড় করছেন তিনি। হাসিনা বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে এই রায়ের অপেক্ষায় আছি। আমরা আশা করছি, এটি আমাদের জন্য ন্যায়বিচার বয়ে আনবে এবং আমাদের বাড়ি ফিরে যাওয়ার পথ সুগম করবে। আমরা মর্যাদা, নিরাপত্তা, নাগরিকত্ব এবং আমাদের পূর্ণ অধিকার নিয়ে মিয়ানমারে ফিরে যেতে চাই।’’

এই বিষয়ে মন্তব্যের অনুরোধে মিয়ানমারের সেনা-সমর্থিত সরকার কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

• গণহত্যার অভিপ্রায়
আইন বিশেষজ্ঞরা এই রায়ের এমন কিছু দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন; যার প্রভাব মিয়ানমারের সীমানা ছাড়িয়েও পড়তে পারে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার দায়ের করা ২০২৩ সালের সেই মামলাটিও অন্তর্ভুক্ত রয়েছে; যেখানে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। যদিও গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা দায়ের করে বলেছিল, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে সামরিক অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার মুসলিম রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন। সেখানে সংঘটিত গণহত্যার রাষ্ট্রীয় দায় মিয়ানমারকে নিতে হবে।

শরণর্থীরা সেখানে হত্যা, দলবদ্ধ ধর্ষণ এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলেছে, এই অভিযানের মধ্যে ‘গণহত্যায় রূপ নেওয়া বিভিন্ন কর্মকাণ্ড’ অন্তর্ভুক্ত ছিল। মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে বলেছে, সামরিক বাহিনী বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছিল।

আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অপরাধ খুব কম ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে; যার প্রধান কারণ প্রসিকিউটরদের কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রমাণ করতে হয়।

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক আইনের অধ্যাপক মেলানি ও’ব্রায়েন বলেছেন, মিয়ানমার মামলার সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে চলা বিচারিক কার্যক্রমের মিল রয়েছে। বিশেষ করে এই যুক্তির ক্ষেত্রে যে সামরিক অভিযানগুলো ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার উপযুক্ত জবাব।

জাতিসংঘের তদন্ত দল অনুসন্ধানে গাজা ও মিয়ানমারে গণহত্যার অভিপ্রায় খুঁজে পেয়েছিল। তাদের দেওয়া তথ্যের ওপর জাতিসংঘের বিচারকদের প্যানেল কেমন গুরুত্ব দেয় এবং আদালতের বিচারকরা গণহত্যার উদ্দেশ্য প্রমাণের জন্য কেবল গণহত্যামূলক হত্যাকাণ্ড ছাড়াও নারী ও শিশুদের ওপর সংঘটিত অপরাধকে আমলে নেন কি না, তা আইনজীবীরা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন।

এশিয়া জাস্টিস কোয়ালিশনের প্রধান ও আন্তর্জাতিক আইনজীবী প্রিয়া পিল্লাই বলেছেন, এই মামলাটি নিশ্চিতভাবেই অন্যান্য গণহত্যার মামলাগুলোকে প্রভাবিত করবে।

হলোকাস্টের পর থেকে আন্তর্জাতিক আদালত কেবল অল্প কয়েকটি ক্ষেত্রেই গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যা, ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিকা গণহত্যা এবং ১৯৭০-এর দশকের শেষের দিকে কম্বোডিয়ার খেমার রুজের সংঘটিত অপরাধসমূহ।

মামলার অংশ হিসেবে আদালতকে মিয়ানমারকে ক্ষতিপূরণ প্রদানের এবং রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশ দেওয়ারও অনুরোধ জানিয়েছে গাম্বিয়া।

আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের ওপর রায় প্রদান করে। এটিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়; যা যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যাসহ বিভিন্ন অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে থাকে। আন্তর্জাতিক আদালতের রায় চূড়ান্ত।

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেউতার পর এবার মরক্কো-মেলিলা সীমান্তে পুলিশ-অভিবাসনপ্রত্যাশী

1

বেরোবিতে ১০ম নবীন বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

2

অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়

3

বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ,

4

রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, শাস্তির মুখে লা লিগা

5

শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি : চিফ হুইপ

6

‘একটু খ্যাতি পেলেই ক্রিকেটাররা পরিশ্রম করা ছেড়ে দেন’

7

আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি শিথিল করল ফিফা

8

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

9

আবারও খাবার ট্রাকে লুকাতে হতে পারে: ট্রাম্পকে ইরানি এমপির কট

10

যুক্তরাষ্ট্রে বেলুনের অংশ গলায় আটকে ১১ মাসের শিশুর মৃত্যু

11

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বকেয়া ঋণ ৪০ লাখ কোটি ডলার ছাড়া

12

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির মরদেহ, একসঙ্গে পড়া হচ্

13

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

14

সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রি

15

রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুট

16

‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’

17

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

18

ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের

19

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক গভীর ক

20