Jahirul Hasan
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওষুধশিল্পের প্রসারে ফার্মাসিস্টদের ভূমিকা অপরিসীম : আমিনুল হক

দেশ ও বিদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং ওষুধশিল্পের প্রসারে নিবন্ধিত ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে শিক্ষার্থীদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলা ও শরীরচর্চার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। 

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) আয়োজিত ফার্মেসি উৎসব ‘ফার্মানেক্সট ৩.০’-এর দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এনইউবিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন ইভেন্ট কো-অর্ডিনেটর তারেক রহমান।

দিনব্যাপী এই আয়োজনে সায়েন্টিফিক সেগমেন্ট, ফার্মা কুইজ, পোস্টার প্রেজেন্টেশন, ফার্মাসিউটিক্যাল অলিম্পিয়াড এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশনের (এনডিএফ) সার্বিক সহযোগিতায় জাতীয় ফার্মা ডিবেট বা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় দেশের মোট ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

‘ফার্মানেক্সট ৩.০’-এর চেয়ারপারসন ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিইও সৈয়দ আলমগীর এবং ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আবদুল্লাহ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

1

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে : নাসীরুদ্দীন

2

হরমুজে রেডিও সতর্কতা উপেক্ষা: দু’টি তেল ট্যাংকার আটকের দাবি

3

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিই

4

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

5

ধোনিদের কোচ হলেন জহির খান

6

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

7

বোমা হামলায় ধ্বংসস্তূপ, সংস্কারের পর আবার আজান হলো মসজিদে

8

জ্বালানি চাহিদা ও মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের চিন

9

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

10

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধ

11

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

12

ইরানের ওপর বিমান অবরোধ প্রত্যাহারের দাবি জানাল কাতাইব হিজবুল

13

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা : জ্বাল

14

মধ্যপ্রাচ্য থেকে সেনার সংখ্যা কমিয়ে নেওয়ার পরিকল্পনা যুক্তরা

15

প্রতিশ্রুতি পূরণ না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি

16

দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত আনলো বিজিবি

17

কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

18

৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

19

আটলান্টিক মহাসাগরে অভিবাসী নৌকায় ৫ মরদেহ উদ্ধার

20