Jahirul Hasan
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় এনসিপিতে যোগ দিলেন শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মী

বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপিতে) যোগ দিয়েছেন। যোগদানকারীদের একজন হাফেজ গোলাম কিবরিয়া দাবি করেছেন, তাদের মোট ৮০ জন এনসিপিতে যোগ দিয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন জেলা এনসিপির কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তারা দলটিতে যোগ দেন।

এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন- হাফেজ গোলাম কিবরিয়া। তিনি বগুড়া শহর জোন ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতের যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া মো. আহসান হাবিব, আসিফ মাহমুদ, মো. শাওন ও মিনহাজুল আবেদিনসহ আরও কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে কেউ ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল, আবার কেউ সদস্য ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

হাফেজ গোলাম কিবরিয়া জানান, তারা মোট ৮০ জন এনসিপিতে যোগ দিয়েছেন। তবে যোগদান অনুষ্ঠানে জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন। বাকিরা উপস্থিত না থাকলেও তারাও এনসিপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি।

হাফেজ গোলাম কিবরিয়া বলেন, আমি ব্যক্তিগত ইচ্ছায় এনসিপিতে যোগদান করেছি। আমার মনে হয়েছে, এই দলের সঙ্গে যুক্ত হয়ে আরও ভালো কিছু করতে পারব। সামনে থেকে এনসিপিকে এগিয়ে নিতে কাজ করতে চাই। সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে চাই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলাম। জামায়াতের সঙ্গেও যুক্ত ছিলাম। তবে এখন নিজের ইচ্ছায় এনসিপিতে যোগ দিয়েছি। আমার সঙ্গে অর্ধশতাধিক লোকও এনসিপিতে যোগ দিয়েছেন।

এ সময় জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন বলেন, ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় নাগরিক পার্টি। বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ দলটিতে যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এনসিপি কাজ করছে। দেশের মানুষ পুরোনো ধারার গতানুগতিক রাজনীতির পরিবর্তে নতুন ধারার রাজনীতি প্রত্যাশা করছে। এনসিপি সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

শাহরিয়ার জুহিন বলেন, তিনি এনসিপি মনোনীত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন। নবাগত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামী নভেম্বরের মধ্যে বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে দলের কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ওয়ার্ড পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা হবে বলে জানান।

তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে উপজেলা কমিটি গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী দিনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে এনসিপিকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যেতে চান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ নিবন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে

1

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

2

২৪ বছর আগে লেখা, ১০ বছর আগে রেকর্ড, অবশেষে এলো সেই গান

3

সালাম দেওয়ায় ও ইনশাআল্লাহ বলায় ভারতে নারী পুলিশ কর্মকর্তাকে

4

মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে শাড়ি পরে ম্যারাথনে মা

5

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

6

বিশ্বকাপে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশ

7

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

8

তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্ত

9

বিশ্বকাপের হারের জবাব দিতে ব্রাজিলের মুখোমুখি জাপান

10

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ফের সোচ্চার ডেনমার্ক

11

পরিযায়ী পাখির আগমনকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে নোবিপ্রবির

12

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

13

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক ন

14

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী

15

ধোনিদের কোচ হলেন জহির খান

16

২০৩৪ বিশ্বকাপের ভেন্যুর নির্মাণ কাজ স্থগিত করলো সৌদি

17

পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্ম

18

টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই

19

‘তখন বিরক্ত লাগত, এখন বাবার ওই কথার মর্মটা বুঝি’

20