Jahirul Hasan
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের পরিণতি হবে ভয়াবহ ধ্বংসাত্মক

যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে নতুন করে সংঘাত শুরু হলে তা ভয়াবহ ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছে মিসর। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি সতর্ক করে দিয়ে বলেছেন, সেই সংঘাতের প্রভাব ব্যাপক নেতিবাচক হতে পারে।

শনিবার বাহরাইনে আয়োজিত ‘আইআইএসএস মানামা ডায়ালগ’ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ওই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মিসরের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘যুদ্ধের দ্বিতীয় ধাপ হবে অত্যধিক বিপজ্জনক ও ধ্বংসাত্মক; এর কোনও ইতিবাচক গন্তব্য থাকবে না। অতীতের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’’

এর আগে, গত জুনে একটি অন্তর্বর্তী চুক্তি হলেও তা ইরান যুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিশ্চিত কিংবা হরমুজ প্রণালিতে সাধারণ জাহাজ চলাচল স্বাভাবিক করতে ব্যর্থ হয়। পরবর্তীতে তেহরান এক প্রস্তাবে বলেছিল, ওয়াশিংটন যদি ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়, তাহলে আগামী সাত দিনের মধ্যে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেবে ইরান।

ক্রমবর্ধমান এই সংকট নিরসনে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে শুক্রবার কাতারের মধ্যস্থতাকারীরা পুনরায় তেহরান সফরে যান। তবে আগে পারমাণবিক আলোচনা নাকি বাণিজ্য অবরোধ ও তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে; তেহরানে আলোচনায় এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মাঝে মতপার্থক্য দেখা যায়।

সূত্র: রয়টার্স।তুন করে সংঘাত শুরু হলে তা ভয়াবহ ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছে মিসর। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি সতর্ক করে দিয়ে বলেছেন, সেই সংঘাতের প্রভাব ব্যাপক নেতিবাচক হতে পারে।

শনিবার বাহরাইনে আয়োজিত ‘আইআইএসএস মানামা ডায়ালগ’ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ওই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মিসরের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘যুদ্ধের দ্বিতীয় ধাপ হবে অত্যধিক বিপজ্জনক ও ধ্বংসাত্মক; এর কোনও ইতিবাচক গন্তব্য থাকবে না। অতীতের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’’

এর আগে, গত জুনে একটি অন্তর্বর্তী চুক্তি হলেও তা ইরান যুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিশ্চিত কিংবা হরমুজ প্রণালিতে সাধারণ জাহাজ চলাচল স্বাভাবিক করতে ব্যর্থ হয়। পরবর্তীতে তেহরান এক প্রস্তাবে বলেছিল, ওয়াশিংটন যদি ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়, তাহলে আগামী সাত দিনের মধ্যে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেবে ইরান।

ক্রমবর্ধমান এই সংকট নিরসনে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে শুক্রবার কাতারের মধ্যস্থতাকারীরা পুনরায় তেহরান সফরে যান। তবে আগে পারমাণবিক আলোচনা নাকি বাণিজ্য অবরোধ ও তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে; তেহরানে আলোচনায় এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মাঝে মতপার্থক্য দেখা যায়।

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন

1

ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

2

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

3

বরগুনায় সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার;

4

ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কে হবেন প্রধানমন্

5

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

6

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের

7

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আই

8

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট প

9

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

10

নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে চান না জেডি ভ্যান্স

11

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দোষী সাব্যস্ত ওয়ার্নার, পেলেন শাস্

12

দীঘির কপাল খুলবে কবে?

13

ফ্রান্সে সাইবার হামলার কবলে শত শত সুপারমার্কেট

14

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

15

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি

16

যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হ

17

তৈরি পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্

18

সরকারকে ক্ষমা প্রার্থনা ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে

19

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে

20