Jahirul Hasan
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব


মোহাম্মদ সালাহকে পাওয়ার দৌড়ে একাই ছিল বেসিকতাস। হুট করে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামে সুপার লিগ প্রতিদ্বন্দ্বী ট্রাবজোনস্পোর। মিসরীয় ফরোয়ার্ডকে পেতে কোনো ধরনের কিপ্টেমি করছে না তারা, হাতখুলে খরচ করতে প্রস্তুত দলটি।

দলবদল বিষয়ক সাংবাদিক ইয়াগিজ সাবুনকোগলুর প্রতিবেদন অনুযায়ী, শেষ মুহূর্তে বেসিকতাসের কাছ থেকে সালাহকে কেড়ে নিয়েছে ট্রাবজোনস্পোর। এবং অবিশ্বাস্য এক প্রস্তাব দিয়েছে তারা। সাবেক লিভারপুল তারকার উপদেষ্টার সঙ্গে আলাপ শেষ করেছে। দুই বছরের চুক্তিতে বার্ষিক ১ কোটি ৭০ লাখ ইউরো বেতন দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

জানা গেছে, পরিবারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সালাহ। আপাতত একটা ব্যাপার নিয়ে সমঝোতা বাকি—সালাহর জার্সি বিক্রির শেয়ার। খেলোয়াড়ের পক্ষে ২০ থেকে ২৫ শতাংশই যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

সালাহকে পেতে ট্রান্সফার ফি দিতে হবে না ট্রাবজোনস্পোরকে। প্রায় এক বছরের মতো চুক্তির মেয়াদ থাকলেও লিভারপুলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন তিনি। গত ১ জুলাই থেকে ক্লাববিহীন সালাহ।

এর আগে বেসিকতাস জানিয়েছিল, সালাহর সঙ্গে ব্যক্তিগত সম্মতিতে পৌঁছে গেছে তারা। এক বছরের চুক্তি। আরেক মৌসুমে তা বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল। এছাড়া তার জন্য বছরে ১০ মিলিয়ন ইউরো বেতন ঠিক করেছিল। কিন্তু বেসিকতাসের চিরপ্রতিদ্বন্দ্বী ট্রাবজোনস্পোর ঝাঁপিয়ে পড়ল এবং আরও ৭০ লাখ ইউরো বেশি দিতে যাচ্ছে তারা।

লিভারপুলে ৯ বছর কাটিয়ে ইউরোপেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালাহ। যদিও তার সৌদি প্রো লিগে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। ২০১৯ সালে লিভারপুলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই মিসরীয় ফরোয়ার্ড ফ্রি ট্রান্সফারে নতুন  ঠিকানার খোঁজে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেল

1

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়তে পারে

2

রোহিঙ্গা ইস্যুতে দুর্যোগ প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনি

3

‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরু

4

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

5

মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে শাড়ি পরে ম্যারাথনে মা

6

ইউরোপেই থাকছেন সালাহ

7

সেউতার পর এবার মরক্কো-মেলিলা সীমান্তে পুলিশ-অভিবাসনপ্রত্যাশী

8

‘ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় হলে গবেষণায় ব্যাপক পরিবর্তন আসবে’

9

বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি ব্যবস্থা নিতে পারেন মেসি

10

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ওপর এককভাবে নির্ভর ন

11

বরগুনায় লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

12

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

13

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,

14

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

15

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

16

ইনফান্তিনোকে দুর্বল করার অভিযোগ ফিফার

17

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

18

ইরান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে: বিশ্লেষক

19

বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্

20