Jahirul Hasan
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বস্তির খবর পেল ভারত


শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে স্বস্তির খবর পেয়েছে ভারত। ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন জাসপ্রিত বুমরাহ। ফলে প্রথম টেস্ট থেকেই দলের হয়ে মাঠে নামতে পারবেন অন্যতম সেরা এই পেসার।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে ডান হাঁটু ফুলে যাওয়ায় খেলতে পারেননি বুমরাহ। এরপর থেকেই শ্রীলঙ্কা সফরে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষায় পাস করার পর সেই শঙ্কা কেটে গেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বুমরাহ পুরোপুরি সুস্থ। ফিটনেস পরীক্ষায়ও পাস করেছে। আমরা আশা করছি, শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টই খেলতে পারবে। ওকে পাওয়ায় দলের পরিকল্পনা করাও সহজ হবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারার পর ভারতের জন্য শ্রীলঙ্কা সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে শুভমান গিলের দল চাইছে ২-০ ব্যবধানে সিরিজ জিততে।

তবে চোটের কারণে এখনো কিছুটা ভোগান্তিতে আছে ভারত। ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া হর্ষিত রানা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। একই সমস্যায় প্রথম টেস্টে খেলার সম্ভাবনা কম ওয়াশিংটন সুন্দরের। এ ছাড়া নীতীশ রেড্ডি, আকাশ দীপ ও সাই সুদর্শনও চোটে ভুগছেন। নীতীশ ও সুদর্শনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, তবে আকাশ দীপের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা ক্ষীণ।

১৫ আগস্ট গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে ৪ আগস্ট শ্রীলঙ্কায় যাবে ভারতীয় দল এবং প্রস্তুতির অংশ হিসেবে একটি চার দিনের ম্যাচ খেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত কর

1

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংঘাতের আশঙ্কা কমায় হ্রাস পেয়েছে তে

2

সুনেরাহর প্রার্থনা : কোনো বহুরূপীকে নিকটে আসতে দিয়ো না

3

আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পু

4

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন

5

স্পিকারের সামনে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ

6

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

7

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

8

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধ

9

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

10

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

11

বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ হচ্ছেন ডেভিড হেম্প!

12

ছক্কা মেরেও ফাইনাল নিয়ে কুলাসেকারার সঙ্গে কথা বলেননি ধোনি

13

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের আগেই ইনফান্তিনোকে

14

ট্রাম্পের বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী এই গায়িকা

15

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

16

বিতর্কিত ফিফা সভাপতিকে নিয়ে মুখ খুলল সৌদি আরব

17

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূন্য: চরম

18

অস্ট্রেলিয়াকে লজ্জা দিলো বাংলাদেশ, ঠাট্টার শিকার ইংল্যান্ড!

19

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

20