Jahirul Hasan
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের ওপর বিমান অবরোধ প্রত্যাহারের দাবি জানাল কাতাইব হিজবুল্লাহ

চলতি সপ্তাহে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিদায় নেওয়ার কথা। এর ঠিক আগেই ইরাকের আকাশে কোনো ‘শত্রু’ বিমান দেখলে তা ভূপাতিত করার বার্তা দিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। একই সময়ে, হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটনের বার্তার বদলে মধ্যস্থতাকারীর ওপর ভরসা রাখছে ইরান।

আগামী বুধবারের মধ্যেই ইরাকে মার্কিন মিশন শেষ হওয়ার কথা। উত্তর ইরাকের এরবিল ঘাঁটি থেকে তারা সেনা সরাতে শুরু করেছে। এ অবস্থায় হিজবুল্লাহ কর্মকর্তা আবু মুজাহিদ আল-আসফ বলেছেন, প্রথমে তারা সতর্ক করবে, এরপর বিমান ভূপাতিত করবে।

বৃহস্পতিবারের পর ইরানের ওপর থেকে ‘বিমান অবরোধ’ তুলে নিতে বাগদাদের কাছে দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় সীমান্ত বন্ধের কথাও বলা হয়েছে। 

মার্কিন নিষেধাজ্ঞার কারণে গত শুক্রবার ইরানের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় ইরাক। ২০০০ সালের দশকে গঠিত এই হিজবুল্লাহ মূলত শিয়া মিলিশিয়া সংগঠন ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’-এর অংশ।

অন্যদিকে, হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য সাত দিনের পরিকল্পনা করেছে তেহরান। এ বিষয়ে মার্কিন উত্তরের জন্য তারা ডোনাল্ড ট্রাম্প বা মার্ক রুবিওর কথার ওপর নির্ভর করছে না। ইরানের সাবেক কূটনীতিক হাদি আফকাহি আল জাজিরাকে জানান, নিউইয়র্কে থাকা ইরানি দলের সব সিদ্ধান্ত নিচ্ছেন একজন মধ্যস্থতাকারী। বাইরে ভিন্ন কথা হলেও ভেতরে ভেতরে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ইরান চায় আলোচনাটি বাতিল না হয়ে পিছিয়ে যাক। এটি নিউইয়র্ক থেকে সরে আরব বা ইউরোপের কোনো দেশে হতে পারে বলেও তেহরান আশা করছে। তবে নিজেদের দাবিতে তারা এখনও অটল রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাফপ্যান্ট পরে, পায়ের ওপর পা তুলে নেতানিয়াহুর সাথে বৈঠক করল

1

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

2

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

3

সমালোচনা থেকে অনেক কিছু শেখার আছে: হৃদয়

4

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

5

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

6

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শা

7

আবারও খাবার ট্রাকে লুকাতে হতে পারে: ট্রাম্পকে ইরানি এমপির কট

8

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ব

9

বিশ্বকাপের আগে বুমরাহকে কম খেলানোর পরামর্শ শাস্ত্রীর

10

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

11

হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা

12

তৈরি পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্

13

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

14

কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন

15

মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা

16

আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

17

এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

18

গোলাপি আভায় জয়া আহসান

19

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার

20