Jahirul Hasan
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলাভূমি থেকে প্রযুক্তির মহাকেন্দ্র, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প

চীনের প্রযুক্তি ও শিল্পনগরী শেনজেনে পা রেখে ইতিহাস গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্বে থাকা কোনও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনিই প্রথম শহরটিতে সফর করলেন। নিউইয়র্কের বাইরে বিশ্বের অন্য যেকোনও শহরের তুলনায় শেনজেনে বিলিয়নেয়ারের সংখ্যা বেশি।

ট্রাম্পের এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সামনে নিজের দেশের আধুনিক অগ্রযাত্রার এক ক্ষুদ্র প্রতিচ্ছবি তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। পরিকল্পিত নগরায়ণ, দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন এবং বিপুল সম্পদ সৃষ্টির মধ্য দিয়ে কীভাবে শেনজেন বদলে গেছে, তা দেখাতে পারবেন তিনি।

হংকংয়ের খুব কাছেই অবস্থিত শেনজেনকে বলা হয় চীনের ‘সিলিকন ভ্যালি’। আধুনিক স্থাপত্যে গড়ে ওঠা এই শহর প্রযুক্তি উদ্যোক্তা, খাবার সরবরাহকারী ড্রোন এবং বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটারের আবাসস্থল। প্রযুক্তিগত উদ্ভাবনের কেন্দ্র হিসেবে শহরটি চীনের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেনজেনেই উদ্ভাবিত ও বিকশিত হয়েছে এমন অনেক প্রযুক্তি, যা কাঁচামাল, উন্নত চিপ ও লাভজনক বাজারের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বকে আরও তীব্র করেছে। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে ভঙ্গুর বাণিজ্যিক সমঝোতার মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হওয়ার কথা।

একই সঙ্গে বিদেশি পর্যটকদের কাছেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে শহরটি। শেনজেনের ১ কোটি ৮০ লাখ বাসিন্দার সঙ্গে কথা বললে অনেকেই গর্বের সঙ্গে শহরটিকে ‘অলৌকিক নগরী’ বলে পরিচয় করিয়ে দেন।

অথচ মাত্র ৫০ বছর আগেও শেনজেনের অস্তিত্ব ছিল না। সে সময় তরুণ ডোনাল্ড ট্রাম্প ম্যানহাটনে নিজের প্রথম আবাসন ব্যবসার চুক্তি করছিলেন। আর শেনজেন তখন ছিল ম্যানগ্রোভ বন ও জলাভূমিতে ঘেরা একটি এলাকা। মাত্র চার দশকে সেই এলাকা বদলে গেছে ঝকঝকে আধুনিক মহানগরে।

কাউন্সিল অন ভার্টিক্যাল আরবানিজমের তথ্য অনুযায়ী, শেনজেনে নিউইয়র্কের চেয়েও বেশি আকাশচুম্বী ভবন রয়েছে। শিকাগোর তুলনায় এ সংখ্যা প্রায় তিন গুণ।

শহরটির রাস্তায় হাঁটলে চারপাশে আধুনিক প্রযুক্তির ছাপ চোখে পড়ে। চালকবিহীন বৈদ্যুতিক ট্যাক্সি নীরবে চলাচল করছে, আর ড্রোনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে গরম খাবার ও ঠান্ডা কফি। রাস্তার পাশের গাছগুলোতে ঝুলছে স্বচ্ছ গোলাকার সৌরশক্তি সংগ্রাহক, যা দিনের আলোয় শক্তি সঞ্চয় করে রাতে সড়ক আলোকিত করে। সূত্র: সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা

1

‘আপনি নেতানিয়াহুকে বিশ্বাস করেন? আমি কাউকে বিশ্বাস করি না’

2

‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’

3

টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব: আশরাফুল

4

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

5

দিনে মজুরি পেতেন ২০ রুপি, এখন ২৫ কোটির নায়ক!

6

ইরান যুদ্ধে ট্রাম্পের সামরিক তৎপরতায় উদ্বিগ্ন এশিয়ার মার্কিন

7

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

8

ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফ

9

নিরপেক্ষ পরিচয়েও রুশ অ্যাথলেটদের প্রবেশ নিষিদ্ধ করছে ফিনল্যা

10

প্রধানমন্ত্রীর হাত ধরেই আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রিজভী

11

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ : ডেপ

12

কংগ্রেসের দুই কক্ষে কে কত আসনে জয় পেল

13

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

14

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় যেসব ইস্যু

15

সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ

16

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

17

ফ্লাইদুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের ব

18

ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেরে নেয়ার

19

কেরানীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা তাজুল গ

20