Jahirul Hasan
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় পেসারকে শাস্তি দিলো আইসিসি

নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম সাইফার্টকে আউট করে আগ্রাসী উদ্‌যাপনের খেসারত দিতে হলো ভারতের পেসার গুরনুর ব্রারকে। আইসিসির আচরণবিধি ভাঙায় তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

গত শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ঘটনাটি ঘটে। ইনিংসের ১২তম ওভারে সাইফার্টকে আউট করার পর তার দিকে এগিয়ে গিয়ে আগ্রাসী ভঙ্গিতে উদ্‌যাপন করেন ব্রার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সতীর্থ বিরাট কোহলি ব্রারকে সরিয়ে নেন।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন ব্রার। এই ধারায় কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি নিষিদ্ধ, যা তাকে অপমানিত করতে পারে কিংবা তাকে উসকে দিতে পারে।

এটি ২৪ মাসের মধ্যে ব্রারের দ্বিতীয় অপরাধ। ফলে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা বেড়ে হয়েছে দুই। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন ব্রার। তাই এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্টের শাস্তি হতে পারে। ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট চার হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

1

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

2

‘ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান সম্পদ জ্বালানি বা এআই নয়, আস্থা’

3

বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার, ছটফট করেন ব্যথায়

4

সারা দিন ব্যাট করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

5

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান

6

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

7

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির

8

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

9

গোপন তথ্যে যুক্তরাষ্ট্রে হাজার হাজার শিশু-অভিভাবক গ্রেপ্তার

10

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জাল ভোট দেয়ায় বাংলাদেশি প্রবাসীর বি

11

বেরোবিতে ৩য় বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬ শুরু

12

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

13

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সর

14

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত

15

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

16

ভারতে এসআইআর বাতিল ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি

17

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খা

18

ওয়াকআউট করা নেতাদের ‘কাপুরুষ’ বললেন নেতানিয়াহু

19

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

20