Jahirul Hasan
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেন-রাশিয়া বৈঠকের আগে মোদি-জেলেনস্কির ফোনালাপ

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ওই দুই রাষ্ট্রনেতার মাঝে ফোনালাপ হয়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আসন্ন শীত মৌসুম সামনে রেখে ইউক্রেনের জ্বালানি ও রসদ সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে হামলা বৃদ্ধি করেছে রাশিয়া। এমন পরিস্থিতিতে কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো  মঙ্গলবার ও বুধবার বৈঠকে বসতে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা।

কিয়েভ বলেছে, বৈঠকস্থলে উপস্থিত থাকা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গেও পৃথকভাবে পরামর্শমূলক বৈঠক করা হবে।

মোদির সঙ্গে আলাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‌‌‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার; এমনকি রুশ নেতার সঙ্গে সরাসরি আলাপেও বলেছেন যে, এখন যুদ্ধ চালিয়ে যাওয়ার নয়, বরং তা বন্ধ করার সময়।’’

তিনি বলেন, রুশ হামলার কারণে স্থবির হয়ে পড়া কৃষ্ণসাগরে শস্য রপ্তানির জন্য নিরাপদ রুট চালুর বিষয়ে মধ্যস্থতা করতে ভারত প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এই ফোনালাপের বিষয়ে বিস্তারিত তথ্য না জানালেও এক বিবৃতিতে বলেছে, ‘‘সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে পরিচালিত সব ধরনের প্রচেষ্টায় অবদান রাখতে ভারতের প্রস্তুত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী।’’

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালে ডিজেলের দামে রেকর্ড, স্পেনে ভিড়

1

বৃহস্পতিবার শুরু হচ্ছে নতুন কুড়ির দ্বিতীয় আসর

2

ইনফান্তিনোকে সমর্থন জানাল এশিয়া

3

প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির

4

আইসিসির মাস সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে চার ভারতীয়

5

চোটে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন পেদ্রো

6

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

7

২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারি

8

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খা

9

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের নির

10

বাবার জানাজায় উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

11

সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে শুভেন্দুর বার্তা ‘৬ অক্টোবর আপনাদ

12

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

13

সেনাবাহিনীর ৫০ সদস্যের ‘মিথ্যা কথা’ শনাক্তের পরীক্ষা নিলো যু

14

সুনেরাহর প্রার্থনা : কোনো বহুরূপীকে নিকটে আসতে দিয়ো না

15

ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি

16

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় সব দেশকে এক হওয়ার আহ্বান আমিরাতের

17

আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকা

18

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনর বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২০ জ

19

দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

20