Jahirul Hasan
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসপাতালে হাজারো আহতের ভিড়, সংকটে চিকিৎসা সেবা

ইয়েমেনে নতুন করে আবারও শুরু হয়েছে গৃহযুদ্ধ। দেশটির সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে বিভিন্ন ফ্রন্টে তীব্র লড়াই হচ্ছে। এরসঙ্গে আবার সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালাচ্ছে।

আর ভয়াবহ এই যুদ্ধের কারণে ইয়েমেনের হাসপাতালগুলো আহত ও নিহত মানুষে ভরে যাচ্ছে। কিছু কিছু হাসপাতালে চিকিৎসা দেওয়ার মতো আর জায়গা নেই এবং হতাহতের সংখ্যা বেড়েই চলছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস এমন সতর্কতা দিয়েছে। তারা বলেছে, মারিব, তাইজ এবং লোহিত সাগরের উপকূলে নজিরবিহীন মানুষ আহত ও নিহত হচ্ছেন। এরমধ্যে প্রতি সপ্তাহে হাসপাতালগুলোতে ৭০০ জনের বেশি মানুষ ভর্তি হচ্ছেন।

রেডক্রসের স্বাস্থ্য সমন্বয়ক ফেরার আবুসামরা বলেছেন, “হাসপাতালের জরুরি বিভাগের কর্মীরা অত্যন্ত চাপে আছেন। এরমধ্যে গত কয়েক বছর ধরে চলা দ্বন্দ্বের কারণে ভঙ্গুর হয়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থা আরও খারাপ হচ্ছে। এখন নতুন করে অস্ত্রোপচারের সরঞ্জাম, অবশ করার ইনজেকশন অ্যানেসথেশিয়া, অক্সিজেন এবং ওষুধের ঘাটতি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কঠিন করে তুলছে।”

গত কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনে নতুন করে আবারও গৃহযুদ্ধ শুরু হলে দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আগের গৃহযুদ্ধের কারণে এমনিতেই লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এখন এ সংখ্যা আরও বাড়ছে।

হুথি বিদ্রোহীরা এখন লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলসহ গুরুত্বপূর্ণ তাইজ শহর দখল করার চেষ্টা করছে। অপরদিকে হুথিরা যেসব অঞ্চল ইতিমধ্যে দখল করেছে সেগুলো পুনর্দখলের চেষ্টা করছে ইয়েমেনি বাহিনী।

সূত্র: মিডেল ইস্ট আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

1

আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বললেন শামা ওবায়েদ

2

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, কী হয়েছে অভিনেতার?

3

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্

4

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

5

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে র

6

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

7

দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস

8

বরগুনায় সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার;

9

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

10

ফেডের সুদের হার ১ শতাংশের নিচে নামানোর দাবি ট্রাম্পের

11

খেলোয়াড়দের পছন্দসই ম্যাচ বেছে নেওয়াকে পাগলামি বললেন টুখেল

12

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

13

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

14

বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

15

যুক্তরাষ্ট্রে ইতিহাস লিখলেন কাভান

16

সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে শুভেন্দুর বার্তা ‘৬ অক্টোবর আপনাদ

17

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক ন

18

শরীয়তপুর আদালত চত্বরে ৩ আইনজীবীকে মারধর, চেম্বার ভাঙচুরের অভ

19

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা নর্ডিক দেশগুলোর

20